কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, থাকতে পারেন মুখ্যমন্ত্রী

পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছিলেন, ইনকাম ট্যাক্স, ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্র সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল রাজ্য বিধানসভায় (BIDHAN SABHA) আনা হবে গুরুত্বপূর্ণ প্রস্তাব। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে এই নিন্দা প্রস্তাব। রাজ্যের শাসক শিবিরের অভিযোগ, বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখাচ্ছে ইডি, সিবিআইয়ের মত কেন্দ্রীয় সংস্থাগুলি। আগামিকাল এই কারণেই প্রস্তাব আনার সময়ে বিধানসভায় উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি উপস্থিত থাকলে এই বিষয়ে সরব হতে পারেন। এই নিন্দা প্রস্তাব আনা ছাড়াও আগামিকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন। আগামী সোমবার বিধানসভায় তিনি বেশ কিছুক্ষণ থাকতে পারেন। এদিন তিনি মেদিনীপুরের কোনও ‘বিশেষ অনুষ্ঠান’ নিয়েও  ‘শুভেচ্ছা’ জানাতে পারেন। 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারই এই ধরনের প্রস্তাব প্রথম আনতে চলেছে।রাজনৈতিক স্বার্থে বিজেপি শাসিত কেন্দ্র ব্যবহার করছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) এই অভিযোগ জানিয়েছেন বারবার। একই অভিযোগ অবিজেপি শাসিত রাজ্যগুলির। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি তৎপরতা নিয়ে। যদি তদন্তই লক্ষ্য হয়, তবে বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও সেই তদন্তে কেন অভিযুক্ত বিজেপি নেতাদের ডাকা হচ্ছে না, উঠছে সেই প্রশ্নও। তাই অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

গত ১২ সেপ্টেম্বর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, ইনকাম (IT) ট্যাক্স, ইডি (ED) এবং সিবিআইকে (CBI) রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্র সরকার। এমনকি তিনি আঙুল তুলেছিলেন নির্বাচন কমিশনের (EC) দিকেও।

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক