টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন এই তিন চাকরিপ্রার্থী। ৩ চাকরিপ্রার্থী ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষায় ৩ টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তারপর তাঁদের আশ্বস্ত করলেন। মুখ্যমন্ত্রীর (CM) বর্ধমানের সভায় উপস্থিত হয়েছিলেন ৩ জন টেট উত্তীর্ণ মহিলা চাকরিপ্রার্থী। লেকার ধরেছিলেন, ‘দিদি কিছু বলতে চাই’। সভা শেষ হতেই তাঁদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। তারপর তাঁদের আশ্বাস দেন।

৩ চাকরিপ্রার্থী ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই তিনজন, দুর্গাপুরের স্বাতী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়, আসানসোলের সোমা কর এবং জো গ্রামের সুমনা কুমারী দত্ত। এই তিনজনই দর্শকাসনে থেকে ধরেছিলেন প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, দিদি কিছু বলতে চাইছি।

সভা শেষ হতে দেখা গেল তাঁদের খুঁজছেন জেলা পুলিশ সুপার। এরপরেই তিনজনকে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীর সামনে। মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন এই তিন চাকরিপ্রার্থী। উল্লেখ্য, বিভিন্ন চাকরি প্রার্থীর সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার এই ৩ চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। ৩ জন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। সকলের চাকরি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?