সংসদে আনা হচ্ছে ‘বিপজ্জনক’ বিল, প্রতিরোধের ‘কৌশল’ শেখালেন মমতা

বৈঠক থেকে বেরিয়েই বিজেপি এবং বিজেপি চালিত কেন্দ্রকে আক্রমণ করেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আনা হচ্ছে বিপজ্জনক বিল। বলপূর্বক বিল যাতে না পেশ হয় তা নিয়ে কথা হয়েছে, দিল্লিতে সাংসদ সৌগত রায়ের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) । এদিন, দলের সাংসদদের নিয়ে ‘রণকৌশল’ বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই বৈঠক থেকে বেরিয়েই বিজেপি এবং বিজেপি চালিত কেন্দ্রকে আক্রমণ করেন তিনি।

বুধবার তিনি বলেন, সংসদে বিপজ্জনক কিছু আসতে চলেছে। বলেন, আনা হচ্ছে একাধিক ভয়ঙ্কর বিল। সেই সমস্ত বিল যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত আনবে। এরপরেই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে দাবি করেন, স্ট্যান্ডিং কমিটির মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। বিরোধীদ ও গণতন্ত্রের স্তম্ভের ওপরে ‘বুলডোজার’ চালানো হয়, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর। তৃণমূল সুপ্রিমো জানাচ্ছেন, বিদ্যুৎ, সমবায় এবং সংরক্ষণ সহ ১৬টি বিল নিয়ে আসা হচ্ছে। যার মধ্যে বহু বিলে রাজ্যের ক্ষমতা খর্ব করা হয়েছে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সংখ্যায় বেশি বলে গেরুয়া শিবির জোর করে একাধিক বিল পাশ করানোর চেষ্টা করছে। ভোট ছাড়াই বিল পাশ করানোর চেষ্টাও চলছে। এরপরেই তিনি বলেন, বলপূর্বক বিল যাতে পাশ না হয়, তা নিয়েই সবুজ শিবিরের সাংসদদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। 

এদিন তিনি সরব হয়েছেন রাজ্যকে বকেয়া টাকা মেটানো নিয়েও। বলেন, কেন্দ্র শেষ মুহূর্তে রাজ্যকে বকেয়া টাকা দিয়েছে, যখন আর কাজ করার সময় নেই। পঞ্চায়েত নির্বাচনের আগে এও ‘চক্রান্ত’ বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান