চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেকার সমস্যার সমাধান নেই, গরিব বিরোধী বাজেট, কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের বাজেট (BUDGET) প্রকাশের দিনেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তাঁর কটাক্ষ, এই বাজেট অন্ধকারময়। বীরভূমের সভা থেকে বেকার সমস্যা, ১০০ দিনের কাজ, মূল্যবৃদ্ধি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, ‘জনবিরোধী বাজেট’। পাশাপাশি তুলে ধরলেন দেউচা পচামি নিয়ে রাজ্যের সাফল্যের কথা।

বুধবার বোলপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেটে ‘আশার আলো’ নেই, রয়েছে ‘অন্ধকারের অমাবস্যা’। তাঁর দাবি, বেকার সমস্যা ও নিয়োগ নিয়ে কোনও কথা নেই বাজেটে। বলেন, ৩ কোটি ৭০ লক্ষ বেকার ও কর্মহীন। অভিযোগ, সরকারি সব কিছু বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। এদিনের সভা থেকে তিনি ১০০ দিনের কাজ নিয়েও সরব হন। বলেন, কেন্দ্র ১০০ দিনের টাকা দেয়নি। টাকা আটকে রেখেছে। তা সাসলে ‘ক্রিমিনাল অফেন্স’। তাঁর দাবি, এবারের বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ কমানো হয়েছে।

কেন্দ্র সরকারের ‘উজ্জ্বলা’ প্রকল্প নিয়েও কটাক্ষ করেন তিনি। দাবি, ভোট মিটতেই গরিবদের বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। গ্যাসের মূল্যবৃদ্ধিকে কটাক্ষ করে তিনি বলেন, ৭০ টাকা দাম বাড়িয়ে কেন্দ্র মাত্র ৪টাকা দাম কমায়। তাঁর কটাক্ষ, ‘গ্যাস বেলুনের মতো গ্যাসের দাম’।   

বাজেটে স্বনির্ভর গোষ্ঠীর কথা উল্লেখ করেছে কেন্দ্র। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্র দেখে না স্বনির্ভর গোষ্ঠী। সব রাজ্যের আওতায়। তাঁর আরও দাবি, রাজ্যের কৃতিত্ব নিজেদের বলে চালাচ্ছে কেন্দ্র। আশাকর্মী, আইসিডিএস কর্মীদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এঁদের বঞ্চনা বরদাস্ত হবে না। রাজ্য তাঁদের পাশে আছে।

এদিন তিনি বলেন, এই বাজেটে দরিদ্রদের কথা ভাবা নেই। দেশের মানুষের লোকসান। কেন্দ্রের বাজেটে মাত্র একাংশ লাভবান হবেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের ‘জুমলা’ নীতি এদিন মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল। ২ কোটি চাকরি হয়নি, ১৫ লক্ষ টাকা করে কেউ পাননি বলে মুখ্যমন্ত্রী বলেন, ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে। রাজ্যের টাকা কেন্দ্র তুলে নিয়ে যায় অথচ রাজ্যের প্রাপ্য টাকা দেয় না বলেও সরব হন মুখ্যমন্ত্রী।  

এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট জনবিরোধী বাজেট। তাঁর কটাক্ষ, ‘নিজেদের সুবিধার জন্য বাজেট’। মুখ্যমন্ত্রীর দাবি, নয়া বাজেটে খাদ্যে ভর্তুকি কমেছে। এদিন তিনি বলেন,  গ্রাম বাংলার উন্নয়ন ছাড়া অর্থনীতির উন্নতি আসতে পারে না।                                    

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ