‘অকারণ হেনস্থা- সম্মানহানি’, রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

এদিন বিশ্ববাংলা কনভেনশন হলে এনইউজেএস- এর সমাবর্তন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী (CM) বিচার ব্যবস্থার প্রতি বিশেষ আবেদন জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য তথা দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। অকারণে হেনস্থা করা হচ্ছে। সম্মানহানি করা হচ্ছে। এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের (NUJS) সমাবর্তনে (CONVOCATION) উপস্থিত হয়ে তিনি আশঙ্কা প্রকাশ করলেন, রাষ্ট্রপতি শাসন জারির। বিশেষ আবেদন জানালেন, বিচার ব্যবস্থার কাছে।

রবিবার তিনি বলেন, অযথা সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। সম্মান চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। আর তা করতেই অকারণে চলছে হেনস্থা। বলাই বাহুল্য, এদিন তিনি নাম না করে বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন। শুধু তাই নয়, এরপরেই আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘এরকম চলতে থাকলে দেশে রাষ্ট্রপতি শাসন জারি হবে’। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এর আগে বারবার অভিযোগ তুলে বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি বিরোধী দল এবং অবিজেপি শাসিত রাজ্য ও রাজ্যের নাগরিকদের হেনস্থা করা হচ্ছে।

এদিন বিশ্ববাংলা কনভেনশন হলে এনইউজেএস- এর সমাবর্তন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী (CM) বিচার ব্যবস্থার প্রতি বিশেষ আবেদন জানান। তিনি বলেন, ‘দয়া করে গণতন্ত্র রক্ষা করুন’। তাঁর অভিযোগ, যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোর নিয়ম মানা হচ্ছে না। এরপরেই তাঁর প্রার্থনা, ‘দয়া করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করুন’। মুখ্যমন্ত্রী (MAMATA BANERJEE) বলেন, বর্তমান পরিস্থিতি এমন যে মানুষ দরজা বন্ধ করে কাঁদছে। সেই পরিস্থিতি যেন আর না সৃষ্টি হয়। কারণ, দেশবাসীর শেষ ভরসা আদালত।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ