Loading live market data...
Loading active stocks...
Connecting...

ওয়ার্ডে ডেয়ারি স্টল- থাকবে মাছও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে বর্তমানে দুগ্ধজাত পণ্য বিক্রি হয় ১ হাজার কেজি। তরল দুধ বিক্রি হয় ১২ হাজার লিটার। হিসেবটা রোজের ভিত্তিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  পশ্চিমবঙ্গের নিজস্ব ডেয়ারি সংস্থা ‘বাংলার ডেয়ারি’ (BANGLA DAIRY)। তা প্রসারে উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে ঘোষণা করলেন, এবার থেকে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলার ডেয়ারি স্টল তৈরি করতে চায় সরকার। তাঁর ইঙ্গিত, এখন বাংলার ডেয়ারি স্টলে যে সব দুগ্ধজাত পণ্য পাওয়া যাচ্ছে, তা পাওয়া যাবে ওয়ার্ড গুলির স্টলে। শুধু তাই নয়, বাড়বে দুগ্ধজাত পণ্যের সংখ্যাও। তৈরি হবে নতুন নতুন পণ্য।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, মৎস্য ও পশুপালন বিভাগের সঙ্গে চুক্তি করে বাংলার ডেয়ারি স্টলে মিলতে পারে মাছও। তিনি ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শরাঞ্চলের প্রত্যেকটি ওয়ার্ডে থাকবে ‘বাংলার ডেয়ারি’ স্টল। গ্রামাঞ্চলের প্রতি ব্লকে অন্তত ১ টি ব্লকে থাকবে স্টল। গত বছরের শেষের দিকে আত্মপ্রকাশ করে ‘বাংলার ডেয়ারি’। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘বাংলার পুষ্টি, বাংলার সৃষ্টি’কে বিশ্বের দরবারে তুলে ধরতেই রাজ্যের নিজস্ব ডেয়ারি।

মঙ্গলবারের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ডেয়ারি সরাসরি কৃষকদের কাছ থেকে দুধ কেনে। ফলে অন্যান্য ডেয়ারির চেয়ে দাম কম হয়। জেলা শাসক ও আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, দুধ, ঘি, দই ও পায়েসের মত দুগ্ধজাত দ্রব্য এখন রাজ্যের ডেয়ারি স্টল থেকে পাওয়া যায়। পরে দুগ্ধজাত দ্রব্যের রকম ও পরিমাণ বাড়বে আরও। এমনকি পাওয়া যাবে দুগ্ধজাত কেকও। জানা গিয়েছে, রাজ্যের ডেয়ারি কৃষকদের থেকে শুরুর সময় ৪ হাজার লিটার দুধ কিনত, এখন তা বেড়ে হয়েছে ২৩ হাজার লিটার। জানা গিয়েছে বর্তমানে দুগ্ধজাত পণ্য বিক্রি হয় ১ হাজার কেজি। তরল দুধ বিক্রি হয় ১২ হাজার লিটার। হিসেবটা রোজের ভিত্তিতে।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত