উত্তরবঙ্গ সফরে গিয়ে কোথায় থাকবেন- কী করবেন মুখ্যমন্ত্রী, একনজরে…

ফরের প্রথম দিনই তিনি মালবাজারে গিয়ে দেখা করবেন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে। সফরের দ্বিতীয় দিনে তিনি যাবেন শিলিগুড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সোমবার সফর শুরু তাঁর। ফিরবেন বৃহস্পতিবার। উত্তরের আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি যাবেন মুখ্যমন্ত্রী।

তাঁর সফর ঘিরে কড়া নিরাপত্তায় উপস্থিত থাকবেন সাদা পোশাকের অতিরিক্ত পুলিশ। মুখ্যমন্ত্রীর সফরসূচি ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তরের এই তিন জেলার কমিশনারেটে।

আগামী ১৭ অক্টোবর নবান্ন থেকে দমদম বিমানবন্দরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বিমানে করে যাবেন আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী রওনা দেবেন জলপাইগুড়ির উদ্দেশ্যে। 

জানা গিয়েছে, সফরের প্রথম দিনই তিনি মালবাজারে গিয়ে দেখা করবেন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে। সফরের দ্বিতীয় দিনে তিনি যাবেন শিলিগুড়ি। শিলিগুড়িতে একগুচ্ছ কর্মসূচির পরে তিনি যাবেন কন্যাশ্রী গেস্ট হাউসে। উল্লেখ্য, প্রথম দিনে তিনি থাকছেন জলপাইগুড়ির একটি রিসর্টে। তৃতীয় দিনে নিউ জলপাইগুড়ির কাউয়াখালি মাঠে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আর চতুর্থ ও শেষ দিনে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। সেখান থেকে আবারও ফিরবেন নবান্নে।

উল্লেখ্য, দার্জিলিং এবং জলপাইগুড়ির জেলাশাসকদের ইতিমধ্যেই ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকালে সেই সতর্কতা বাড়ছে আরও।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন