সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে সরকারি অফিসার বা সচিবদের পারফরম্যান্সের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকারের সব প্রকল্প চালু থাকবে আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর নতুন বিজেপি সরকার এসে একাধিক প্রকল্প চালু করেছে। সেইসব প্রকল্প মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা সেটা দেখতে হবে সচিবদের। কাজ করতে হবে অফিসারদের। আর তাঁদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ। এখানে কোনও আনুগত্যকে গুরুত্ব দেওয়া হবে না।

রাজ্যের সচিবদের এবং অফিসারদের ক্ষেত্রে এমনই নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোম্নও সচিব এবং অফিসার যতই মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্য দেখান তাতে ভবিষ্যৎ প্রোমোশন বা পদন্নোতি নির্ভর করবে না। সব কিছু নির্ভর করবে পারফরম্যান্স। যে যত ভাল কাজ করবেন সে তত ভাল পুরষ্কার পাবেন। মুখে না বললেও এটাই কার্যত বুঝিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই কথা ইতিমধ্যেই নবান্নে সকলে জানতে পেরে গিয়েছেন। আর তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।

সাধারণ মানুষ নানা কাজ নিয়ে অফিসারদের কাছে হাজির হন। তাঁদের চটজলদি উপকার করাই হবে সচিব অথবা অফিসারদের কাজ। সেখানে কোনও খামতি থাকলে বরদাস্ত করা হবে না। আজ, বৃহস্পতিবার এমনই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শহর থেকে গ্রামবাংলার মানুষজন যাতে সবরকম উপকার পান সেটাকেই লক্ষ্যমাত্রা করা হয়েছে। তাই রাজ্যের উন্নয়নে এবং সাধারণ মানুষের সামাজিক কল্যাণে সচিবদের ও অফিসারদের কাজ করতে নির্দেশ দিয়েছেন তিনি।

তাছাড়া আজই নয়াদিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে এমন নির্দেশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই কথা জানার পর থেকে সচিবদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পারফরম্যান্সের ভিত্তিতেই কে কোনও দফতরে কাজ করবেন সেটা ঠিক হবে। যা ঠিক করবেন খোদ মুখ্যমন্ত্রী। এই দাওয়াইয়ে কাজ যে আরও ভালভাবে হবে সেটা বোঝা যাচ্ছে। কারণ ভাল দফতর পেতে হলে ভাল কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী নিজে গোটা বিষয়টি দেখবেন বলে সূত্রের খবর। আর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবও গোটা বিষয়টি মনিটরিং করবেন বলে জানা যাচ্ছে। সুতরাং আনুগত্যে অনীহা দেখিয়ে পারফরম্যান্সকেই অগ্রাধিকার দিলেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের