ওড়িশায় উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলা, ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী

প্রতি মুহূর্তের খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: করমণ্ডল এক্সপ্রেস (Coromondel express) দুর্ঘটনার পরে ট্যুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়েছেন, ওড়িশায় ৫-৬ সদস্যের একটি দল যাচ্ছে বাংলা থেকে। উদ্ধারকাজে রেল ও ওড়িশা সরকারকে সাহায্য করবে সেই দল।

দুর্ঘটনায় তিনি ‘স্তম্ভিত’ বলে উল্লেখ করে শুক্রবার সন্ধ্যায় নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখেন, রাজ্যবাসীর জন্য একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। যার নম্বর ০৩৩ ২২১৪৩৫২৬ এবং ০৩৩ ২২৫৩৫১৮৫। মুখ্যমন্ত্রী লিখেছেন এই উদ্ধারকাজ এবং সাহায্যের জন্য কন্ট্রোলরুমগুলি দক্ষিণ পূর্ব রেলওয়ে ও ওড়িশা সরকারের সঙ্গে সমন্বয় রাখছে। রাজ্যের মুখ্যসচিব এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত কথা বলে প্রতি মুহূর্তের খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী।

হাওড়া, সাঁতরাগাছি, শালিমার ও খড়গপুরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। হাওড়া কন্ট্রোল রুমের নম্বর ০৩৩ ২৬৩৮-২২১৭। শালিমারের হেল্প লাইন নম্বর ৯৯০৩৩৭০৭৪৬। খড়গপুরের হেল্প লাইন নম্বর ৮৯৭৩০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। স্থানীয় সূত্রে খবর, অনেক যাত্রী আটকে থাকার আশঙ্কা রয়েছে। 

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?