বাংলায় প্রথম কোকো চাষ শুরু, লাভের আশা দেখছেন কৃষকরা, কোন জেলায় সাফল্য?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার রাজ্যে প্রথম কোকো চাষ শুরু হচ্ছে। এটি কৃষকদের কাছে বাড়তি পাওনা। তার উপর উত্তরের জেলায় এই চাষ শুরু হতে চলায় নতুন করে আশার আলো দেখছেন কৃষকরা। চায়ের জেলা জলপাইগুড়িতে চকোলেটের জন্য উৎপাদন করা হচ্ছে কোকো। এটি অত্যন্ত ভাল খবর বলে মনে করছেন কৃষকরা। এই চাষ কতটা সাফল্য পাবে তার পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় সাফল্য পেয়েছে কেন্দ্রীয় গবেষণা সংস্থা। মোহিনগরে বিশাল এলাকাজুড়ে কমপক্ষে ১৫ প্রজাতির কোকোর চাষ শুরু হয়েছে। এখন গাছে ঝুলতে দেখা যাচ্ছে কোকো ফল। এই কোকো ফলের বিনস থেকে তৈরি হয় চকোলেট। বিনসের ভিতরে যে পাউডার থাকে তা ব্যবহার করা হয় চকোলেটে রং আনার কাজে।

এদিকে বাংলার মধ্যে প্রথম জলপাইগুড়িতেই এই কোকো চাষ শুরু হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় রোপণ ফসল অনুসন্ধান সংস্থার মোহিতনগর সেন্টারের ইনচার্জ অরুণকুমার শিটের দাবি, এই চাষ বাংলায় প্রথম। জলপাইগুড়িতে কোকো চাষ শুরু হয়েছে। আর তার জেরে চকোলেট কোম্পানি বিনিয়োগ করতে এগিয়ে এসেছে। একইসঙ্গে উত্তরবঙ্গে কোকো চাষের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। সুপারি বাগানে কোকো চাষ বেশ ভাল হতে পারে। আবার জলপাইগুড়িতে কফি চাষও খুব ভাল হতে পারে।

অন্যদিকে কোকো চাষ হল কোকো গাছের চাষ, যার বীজ থেকে চকলেট তৈরি হয়। এটি প্রধানত উষ্ণ ও আর্দ্র জলবায়ু এবং আংশিক ছায়াযুক্ত জায়গায় ভাল হয়। তার জন্য গভীর ও সুনিষ্কাশিত দোআঁশ মাটি প্রয়োজন। কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুতে কোকোর চাষ ব্যাপকভাবে হয়। জলপাইগুড়ির মতো রাজ্যেও কোকো চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। যেখানে ফল পাকতে প্রায় ৫–৬ মাস সময় লাগে। কর্ণাটকের ভিত্তালে থাকা সেন্ট্রাল প্ল্যান্টেশন ক্রপস রিসার্চ ইনস্টিটিউটে এখন ১৭৫ ধরনের কোকোর প্রজাতি নিয়ে পরীক্ষা চলছে। সেখান থেকেই ১৫টি প্রজাতি নিয়ে আসা হয় জলপাইগুড়িতে।

এছাড়া কোকো গাছ লাগানোর তিনবছর পর থেকে ফুল এসেছে। এখন এই কোকো বাজারে নিয়ে আসার ক্ষেত্রে আরও দু’বছর অপেক্ষা করতে হবে। এক একর জমিতে কমপক্ষে ২৭০টির মতো কোকো গাছ লাগানো যেতে পারে। প্রত্যেকটি গাছ থেকে কম–বেশি দু’কেজি শুকনো কোকো বিনস মেলে। এই কোকোর প্রতি কেজির পাইকারি দর ২০০ টাকা। এই বিষয়ে অরুণকুমার শিট বলেন, ‘‌কৃষকরা চাইলে আমাদের কাছ থেকে কোকো ও কফি চারা নিতে পারবেন। বীজ থেকে তৈরি চারা এবং কোকোর গ্রাফটিং করা চারা রাখা হয়েছে। এই কোকো চাষ যথেষ্ট লাভজনক। কৃষকরা একই জমিতে সুপারি, গোলমরিচ ও কোকো একসঙ্গে চাষ করতে পারবেন। তবে তার জন্য নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।’‌

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের