প্রেমের টানে বাংলাদেশে যেতে গিয়ে সীমান্তে আটক কলেজ পড়ুয়া

কী প্রেম রে বাবা! প্রেমের টানে ওপার বাংলায় যেতে গিয়ে সীমান্তে আটকে এক কলেজ পড়ুয়া। ফেসবুকে এক বাংলাদেশী যুবকের সঙ্গে পরিচয় হয় মালদার এক কলেজ ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: কী প্রেম রে বাবা! প্রেমের টানে ওপার বাংলায় যেতে গিয়ে সীমান্তে আটকে এক কলেজ পড়ুয়া। ফেসবুকে এক বাংলাদেশী যুবকের সঙ্গে পরিচয় হয় মালদার এক কলেজ ছাত্রীর। এরপর প্রেম হয়। কিন্তু দুজনেই দুই দেশে রয়েছেন। তাহলে সম্পর্কে পরিণতি পাবে কী করে? অবশেষে প্রেমে অন্ধ হয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ছুটল ওই কলেজ পড়ুয়া। কিন্তু সীমান্ত পেরোতে গিয়েই সীমান্তরক্ষীর কাছে আটক হল ওই তরুণী! অগত্যা প্রেমিকের কাছে আর যাওয়া হল না তাঁর। বাংলাদেশ বর্ডার গার্ড তাঁকে আটক করে বিএসএফের হাতূ তুলে দিলেন। মালদা জেলার বামনগোলা থানার গোবিন্দপুরের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার বাসিন্দা বছর কুড়ির ওই কলেজ পড়ুয়া। ফেসবুকের মাধ্যমে এক বাংলাদেশী যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। সে পাকুয়া কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর বাবা দিল্লিতে দিনমজুরের কাজ করেন।

জানা গিয়েছে, সোমবার বিকেলে মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন সে। সেখান থেকে নিখোঁজ হয়ে যান তরুণী। এরপর বুধবার সন্ধ্যায় খবর আসে যে, তপন থানার ছত্রহাটি সীমান্ত এলাকা পেরিয়ে যাওয়ার পরে ওপার বাংলার দিনাজপুর জেলায় তাঁকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তরক্ষীরা। এরপর সীমান্ত বর্তী ফ্ল্যাগ মিটিংয়ের পর তরুণীকে ভারতের সীমান্ত বাহিনীদের হাতে তুলে দেয় বাংলাদেশের বর্ডার গার্ড পুলিশ। তবে তরুণীর কথায় স্পষ্ট যে, সে বাংলাদেশী যুবকের প্রেমে পড়েই সীমান্ত পেরিয়েছিলেন। কিন্তু তাঁর মা অভিযোগ করেছেন যে, পাচার করার উদ্দেশ্যে তাঁর মেয়েকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুঁসলে নিয়েছে ওই বাংলাদেশী যুবক। ও পারে নিয়ে গিয়ে তাঁকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছিল যুবক।

দু’জনে সারাদিন ফোনে কথা বলত বলে অভিযোগ তরুণীর মায়ের। হয়তো যুবকের পরামর্শেই তাঁর মেয়ে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেলে আচমকাই নিখোঁজ হয়ে যায় তাঁর মেয়ে। এরপরে একটি অচেনা নম্বর থেকে আসা ফোনকলে জানতে পারেন যে, বিজেবি তাঁকে আটক করেছে। তিনি মেয়েকে ফেরত চেয়েছেন এবং অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি করেছেন। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন যে, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কিন্তু এখনও মেয়েটির বাড়ি থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এবং অভিযুক্ত বাংলাদেশী যুবকের পরিচয় জানা যায়নি।

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ