BLO-দের নয়া নির্দেশিকা কমিশনের, দিনের দিন SIR ফর্ম আপলোড

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। ফর্ম প্রতিদিন আপলোড করতে হবে। জেলায় জেলায় এমনই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মঙ্গলবার থেকে কোনও ব্যকলক রাখা যাবে না। প্রতিদিন যে ফর্ম জমা পড়ছে, তা জমা করতে হবে। ১১ ডিসেম্বরের পর ফর্ম জমা করায় আন কালেক্টেবল দেখাবে। ফর্ম সঠিকভাবে প্রতিদিন অ্যাপে জমা করতে হবে বিএলওদের। গোটা প্রক্রিয়ায় ইচ্ছাকৃত ত্রুটি চিহ্নিত হলে, তারজন্য দায়ী থাকবেন বিএলও।

জানা গিয়েছে, নির্বাচন কমিশন চাইছে অতি দ্রুততার সঙ্গে ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে। কোনভাবেই কাজ ফেলে না রাখার জন্য বিএলওদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ২ ডিসেম্বরের পর থেকে প্রতিদিনের ফর্ম প্রতিদিন জম করাতে হবে। যে ফর্ম যেদিন আসছে, সেদিনই ডিজিটাইজ করতে হবে। ২ ডিসেম্বরের আগে যে ফর্মগুলো এসেছে, সেগুলো মঙ্গলবারের মধ্যেই ফর্ম জমা করতে হবে। ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়ায় ৭দিন সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার শেষ তারিখ ছিল ফর্ম জমা করার। কিন্তু কমিশনের পক্ষ থেকে সেই সময় বাড়ানো হয়েছে। ৭দিন সময় বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিয়ে জানিয়েছেন, ১১ ডিসেম্বরের মধ্যেই ফর্ম জমা করতে হবে। তারপরে ফর্ম আপলোড করলে আনকালেক্টেড দেখাবে।

বিএলওদের জন্য ৭দিন সময় বাড়ালেও কাজের চাপ থাকছেই। প্রতিদিনের ফর্ম  প্রতিদিন জমা করতে হবে। কোনো কাজ ফেলে রাখা যাবে না। এরফলে কাজ দ্রুত এবং নির্ভুল হবে বলে মনে করছে কমিশন। মঙ্গলবার থেকে প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিতে হবে।

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা