এই মুহূর্তে

পড়ুয়াদের দিয়ে শৌচাগার পরিষ্কার করিয়ে মারধর, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক স্কুলের (PRIMARY SCHOOL) পড়ুয়াদের দিয়ে শৌচাগার পরিষ্কার করানো এবং তারপরে মারধরের অভিযোগ। অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মালদার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। অভিযুক্ত শিক্ষক টিচার ইন চার্জ (TEACHER IN CHARGE)।

মানিকচক এলাকার ফত্তেনগর রায়নগর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত শিক্ষকের নাম মাধব মণ্ডল। ছাত্রছাত্রী ও অভিভাবকরা ওই শিক্ষকের বদলির দাবি জানিয়েছেন। অভিযোগ, ওই শিক্ষক পড়ুয়াদের দিয়ে বিদ্যালয় চত্ত্বর পরিষ্কার করানোর সঙ্গে সঙ্গে শৌচালয় পরিষ্কার করিয়েছিলেন। সামান্য নোংরা থেকে যাওয়ার কারণে প্রায় ৬ জন ছাত্রছাত্রীকে বেধড়ক মারধর করেন।

অভিযোগ, টিচার ইন চার্জ এই ঘটনা ঘটিয়েছেন গত সোমবারে। ওই দিনই খুলেছে স্কুল। এর আগে ছিল গরমের ছুটি। বিদ্যালয়ে জমা ময়লা পরিষ্কার করান তিনি। সেই সঙ্গে পরিষ্কার করান শৌচাগার। পড়ুয়ারা তা করেছিল। তবে সামান্য নোংরা থেকে যাওয়াতেই করা হয় মারধর। পড়ুয়া ও তাদের পরিবার সূত্রে জানা গিয়েছে, শিক্ষার্থীদের গত মঙ্গলবার চিকিৎসা করানো হয়েছে মানিকচক গ্রামীণ হাসপাতালে। এরপরে বুধবার মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ, মারধর করার পর বাড়িতে তা না জানানোর জন্য পড়ুয়াদের ভয় দেখান ওই শিক্ষক। অভিভাবক- অভিভাবিকারা সব জানার পরে ওই শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তিনি হুমকি দেন বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রায়দিনই ওই শিক্ষক কোনও কারণ ছাড়াই মারধর করেন। ওই শিক্ষকের জন্য পড়ুয়ারা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে বলে অভিযোগ। ওই শিক্ককের বিরুদ্ধে থানা বাদেও অভিযোগ জানানো হয়েছে, পঞ্চায়েত এবং এসআই দফতরে।

এই প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষক বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, বিদ্যালয় পরিষ্কার করার কাজ তিনি নিজে হাতে সামলান। ফাঁকি মারার সুবিধা না পাওয়ার জন্যই এই মিথ্যে অভিযোগ বলে, দাবি করেন তিনি। বিদ্যালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখুক প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ