উত্তরবঙ্গের দুই মেডিকেল পড়ুয়া ইউক্রেনে, উদ্বিগ্ন পরিবার

পড়াশোনার জন্য ইউক্রেনে থাকা সন্তানদের নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় দিন গুণছে বাবা-মায়েরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়াশোনার জন্য ইউক্রেনে থাকা সন্তানের নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় দিন গুণছে কালিয়াগঞ্জের হরিহরপুর এলাকার বাগচী পরিবার। এই পরিবারের সন্তান সৌরভ বাগচী ইউক্রেনের রাজধানী কিয়েভ মেডিকেল কলেজের পড়ুয়া। গত বৃহস্পতিবার থেকে দেশটির মাটিতে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়েছে। রাজধানী কিভ শহরে রুশ বিমান হামলায় সেনা-সহ বেশ কিছু নাগরিক নিহত হয়েছেন। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর কিভ শহরের একটি ব্যাঙ্কারে নিরাপদ আশ্রয়ে রয়েছে ডাক্তারি পড়তে যাওয়া সৌরভ। এই খবর আসতেই সন্তানের জন্য রীতিমতো দুঃশ্চিতায় কালিয়াগঞ্জে সৌরভের বাবা, মা।

কালিয়াগঞ্জ শহরের ৬ নম্বর ওয়ার্ডের হরিহরপুর মোড়ে বাড়ির সামনে হোটেল চালান সৌরভের বাবা নীতিশ বাগচী। যোগাযোগ করা হলে তিনি জানান, ২০১৬ সালে মেডিকেল পড়তে ইউক্রেনে গেছে সৌরভ। চলতি বছরের মাঝামাঝি সময় পড়াশোনার পর্ব শেষ করে তাঁর পুত্রের দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগে হঠাৎ করে দুই দেশের লড়াই শুরু হওয়াতে সব কিছু বদলে গেল। ইউক্রেনের উপর রাশিয়ার হামলার জেরে সন্তানের ভবিষ্যত এবং দেশে ফেরা নিয়ে চরম উৎকন্ঠায় দিন কাটছে নীতিশবাবুদের।

অন্যদিকে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত কাজীপাড়া গ্রামের বাসিন্দা বাবন বিশ্বাস ও রেখা বিশ্বাসও ভীষণভাবে চিন্তিত। তাদের এক ছেলে ও এক মেয়ে। বাবনবাবুর ছোট্ট একটি দোকান রয়েছে পার্শ্ববর্তী কাজীপাড়া বাজারে। মা রেখা বিশ্বাস বাড়ির কাজ সামলান। তাঁদের একমাত্র ছেলে আশিস ছোটবেলা থেকেই ভালো। আর তাই গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে আজ থেকে বছর চারেক আগে আশিস ইউক্রেনে মেডিকেল নিয়ে পড়ার সুযোগ পায়। তারপর থেকে ইউক্রেনে রয়েছে সে। করোনার কারণে লকডাউনে বাড়িতে এসেছিল। দীর্ঘদিন বাড়িতে থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই গত বছরের ফেব্রুয়ারি মাসে ফের ইউক্রেনে পাড়ি জমায় আশিস। সূদূর ইউক্রেনে থাকলেও ফোনে নিয়মিত কথা বলতো মা-বাবার সঙ্গে। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলে গিয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অনেকেই আটকে পড়েছেন। আর ইউক্রেনের যুদ্ধের খবর দেখে ভয়ানক চিন্তিত তাঁর পরিবার।

আশিসের মা এখন নিজের সন্তানের মঙ্গল কামনায় বাড়ির কালী মন্দিরে দেবীর কাছে প্রার্থনা করছেন। মায়ের এখন একটাই প্রার্থনা ছেলে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক।

তাঁর বাবা বলেন, ‘ছেলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনে রয়েছে তাই আমরা বেশ চিন্তায় আছি। যদিও ছেলে জানিয়েছে যেখানে আছে সেখানে নিরাপদেই আছে তবুও আমরা চাই ছেলে দ্রুত সুস্থভাবে বাড়ি ফিরে আসুক’।

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস