১০ দিনের পুলিশি হেফাজত শেখ শাহজাহান, নির্দেশ আদালতের

বৃহস্পতিবার বেলার দিকে শেখ শাহজাহানকে তোলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে। আর সেখানেই বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার তিনি ঠিক কবে হয়েছেন, সেটা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। কেননা পুলিশও খোলসা করেনি ঠিক কবে তাঁকে আটক করা হয়েছে। পুলিশ খালি জানিয়েছে মিনাখাঁ থানার বামনপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এমনকি পুলিশ তদন্তের স্বার্থে এটাও জানাতে চাইছে না যে ঠিক কার বাড়ি থেকে সেই গ্রেফতারির ঘটনা ঘটেছে। তবে এদিন অর্থাৎ বৃহস্পতিবার বেলার দিকে সেই তাঁকে মানে শেখ শাহজাহানকে(Sheikh Sahajahan) তোলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে(Basirhat Sub Divison Court)। আর সেখানেই বিচারক তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের(Police Custody) নির্দেশ দিয়েছেন। আইনজীবীরা জনিয়েছেন, পুলিশের তরফে ১৪ দিনের হেফাজত চাওয়া হলেও আদালত ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। বসিরহাট পুলিশ জেলারই কোনও থানায় তাঁকে রাখা হবে। তবে সেই থানা সন্দেশখালি(Sandeshkhali) বা ন্যাজাট হবে না। 

৫৫ দিনের টালবাহানার অবসান ঘটিয়ে রাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হয়েছেন শাহজাহান। এদিন তাঁকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের লকআপেই রাখা হয় তাঁকে। এদিন সকালে রাজ্য পুলিশের এডিজি(দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ১৪৭, ১৪৮, ১৪৯-সহ একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তিনি এটাও জানান, ‘সংবাদমাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ঠিক নয়। এটা ভুল। এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির ওপরে কোনও বিধিনিষেধ নেই, তখন আমরা জোরকদমে তল্লাশি শুরু করি। গত রাতে মিনাখাঁ থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করি।’ যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারির ঘটনা কাল রাতে ঘটলেও দিন ২ আগেই শাহজাহান আটক হয়েছেন পুলিশের হাতে। কিন্তু সন্দেশখালিতে যাতে নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ে তাই পুলিশ ঘর গুছিয়ে গ্রেফতারির ঘটনা সামনে এনেছে।

পুলিশের হাতে শাহজাহান গ্রেফতার হতেই কার্যত হাঁপ ছাড়ছে সন্দেশখালি। গ্রেফতারির খবর পেতেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। উৎসবে মাতেন গ্রামবাসীদের একটি অংশ। একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা যায়। মহিলারা নিজেদের মধ্যে আনন্দে আবিরও খেলেন। লাল, সবুজ আবির একে অপরকে মাখিয়ে দেন তাঁরা। অনেক মহিলাকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও দিতে দেখা যায়। শাহজাহানের গ্রেফতারির খবরে উচ্ছ্বাসে মেতেছে কার্যত গোটা সন্দেশখালি। প্রসঙ্গত, আগেই গ্রেফতার হয়েছেন শাহজাহানের দক্ষিণ হস্ত বলে পরিচিত শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার। পুলিশ গ্রেফতার করেছে অজিত মাইতি নামে এক তৃণমূল নেতাকেও। এবার শাহজাহান গ্রেফতার হতেই খুশ বিক্ষুব্ধ জনতা।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ