মুক্তিরচক গণধর্ষণ কান্ডে ৮ জনের ২০ বছরের কারাদণ্ড

মুক্তিরচক গ্রামে ৩কই পরিবারের ৩জন মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনায় আমতা আদালত ৮জনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে পরিবর্তনের পরে যে গণধর্ষণের ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছিল তা ছিল হাওড়া(Howrah) জেলার উলুবেড়িয়া(Uluberia) মহকুমার আমতা(Aamta) থানার মুক্তিরচক গণধর্ষণের ঘটনা। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি রাতে মুক্তিরচক(Muktirchak) গ্রামে এই গণধর্ষণের(Gangrape) ঘটনা ঘটেছিল। ওই রাতে এক কংগ্রেস সমর্থক পরিবারের দুই গৃহবধূ ও তাঁদের শ্বাশুড়িকে গণধর্ষণ করার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রাজ্য রাজনীতি রীতিমত উত্তাল হয়ে উঠেছিল সেই সময়। পুলিশ ঘটনার তদন্তে নেমে এই গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ১০জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ৮জনকে আমতা আদালত গত বৃহস্পতিবারই দোষী সাব্যস্ত করেছিল। ২জনকে প্রমাণের অভাবে মুক্তি দিয়েছিল। শনিবার দোষী ৮জনকে বিচারক ২০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় শুনিয়েছেন। এই ৮জন হল বরুণ মাখাল, বংশী গায়েন, নব গায়েন, সৈকত মণ্ডল, সুকান্ত পাত্র, গৌতম মাখাল, গৌরহরি মাখাল ও শংকর মাখাল। আর নির্দোষ ঘোষণা করা হয়েছে জগৎ মণ্ডল ও রঞ্জিত মণ্ডলকে।

আরও পড়ুন খালি হাতেই বাংলায় ফিরলেন মুকুল, থেকে গেল কিছু প্রশ্ন

ঘটনার দিন রাতে এলাকা অন্ধকার করে রাখার জন্য এলাকার আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। তারপর নির্যাতিতাদের বাড়িতে ঢুকে গৃহবধূ ও তাঁর শাশুড়িকে গণধর্ষণ করে। এলাকার লোকেরা আওয়াজ পেলেও ভয়ে কেউ বের হয়নি। গৃহবধূর জেঠিশাশুড়ি কোনওরকমে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় অন্ধকারে একলা ছুটতে থাকেন পুলিশের কাছে যাওয়ার জন্য। পথমধ্যে টহলরত পুলিশকে দেখতে পান। তাঁদেরকে ঘটনা কথা বলেন। তারপর পুলিশ ঘটনাস্থলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার পরপরই ধর্ষিতাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ধীরে ধীরে আমতা থানার পুলিশ মোট ১০জনকে গ্রেফতার করে। গণধর্ষণের ঘটনার ৮৭ দিনে চার্জশিট পেশ করে পুলিশ। এরপর ২০১৪ সালের নভেম্বর মাস থেকে আমতা আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। মাঝে দোষীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছিল। তবে এলাকায় ঢোকা তাদের নিষিদ্ধ ছিল। তাছাড়া নির্যাতিতাদের যথাযথ নিরাপত্তার জন্য মুক্তিরচক গ্রামে পুলিশের ক্যাম্প করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন WBCS পরীক্ষায় বাধ্যতামূলক ৩০০ নম্বরের বাংলা Paper

আদালতে দীর্ঘদিন ধরে এই মামলার শুনানিও চলে। শুনানিকালে মোট ৪৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এদিন আমতা আদালতের বিচারক রোহন সিনহা বরুণ মাখাল, বংশী গায়েন, নব গায়েন, সৈকত মণ্ডল, সুকান্ত পাত্র, গৌতম মাখাল, গৌরহরি মাখাল ও শংকর মাখালকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন। সেই সঙ্গে যথাযথ প্রমাণ না থাকায় জগৎ মণ্ডল ও রঞ্জিত মণ্ডলকে নির্দোষ ঘোষণা করেছেন। দোষীদের ভারতীয় দণ্ডবিধির ১৪৯ (অবৈধ জমায়েত), ৩২৩ (শারিরীক নিগ্রহ, মারধর), ৪৫০ (বেআইনিভাবে প্রবেশ) ও ৩৭৬ ডি (গণধর্ষণ) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?