বাংলায় এখনই শুরু হচ্ছে না ছোটদের টিকাকরণ

এখনই রাজ্যে শুরু হচ্ছে না ১২ থেকে ১৫ বছর বয়সীদের ভ্যাক্সিন দেওয়ার কাজ। তা শুরু হবে আরও ২-৩ দিন পর থেকে। বেসরকারি হাসপাতালেও একই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ছোটদের টিকাকরণের কর্মসূচি। সেই মতো প্রস্তুতি নেওয়া হয়েছিল এই রাজ্যেও। জেলায় জেলায় চলে গিয়েছিল ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণের জন্য প্রয়োজনীয় ভ্যাক্সিন কোর্বেভ্যাক্স(Corbevax)। তারপরেও একদম শেষ মুহুর্তে সিদ্ধান্ত নেওয়া হয় এখনই রাজ্যে শুরু হচ্ছে না ১২ থেকে ১৫ বছর বয়সীদের ভ্যাক্সিন(Vaccine) দেওয়ার কাজ। তা শুরু হবে আরও ২-৩ দিন পর থেকে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতর এখনও এটা জানায়নি যে ঠিক কবে থেকে সেই ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হবে। একই সঙ্গে এদিন ভ্যাক্সিন প্রদানের কাজ শুরু না করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবের বিষয়টি তুলে ধরা হলেও সেই সমস্যা ঠিক কী তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে গিয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিডের(Covid) টিকাকরণ এবং কো-মর্ডিবিটিযুক্ত ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ দেওয়ার পালা। এদিন থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে হচ্ছে ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণ। কেন্দ্রের(Centre) তরফে জানানো হয়েছে, দেশজুড়ে আপাতত সরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতেই ছোটদের টিকাকরণ চলবে। মঙ্গলবার টিকাকরণ নিয়ে কেন্দ্রের তরফে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ২০১০ সালের ১৫ মার্চের আগে যারা জন্মেছেন, তারা করোনা টিকা নিতে পারবেন। এর আগে যারা ২০০৭ সালের আগে জন্মেছেন, কেবল তারাই টিকা নিতে পারতেন। এদিন দেশজুড়ে সকাল ৯টা থেকেই ছোটদের টিকাকরণের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। পরিবারের সদস্যদের কো-উইন পোর্টালে তৈরি অ্যাকাউন্টের মাধ্যমে যেমন রেজিস্ট্রেশন করা যাচ্ছে, তেমনই আবার নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করে নতুন অ্যাকাউন্টও তৈরি করা যাচ্ছে। এছাড়াও অন-সাইট রেজিস্ট্রেশন অর্থাৎ সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়েও নাম নথিভুক্ত করে টিকা নেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য কেবল কোর্বেভ্যাক্সের টিকাই দেওয়া হবে বলে কেন্দ্র জানিয়ে দিয়েছে।

সাধারণ টিকাকরণ কেন্দ্রে টিকার গরমিল যাতে না হয়, সেই কারণে নির্দিষ্ট কিছু সরকারি টিকাকরণ কেন্দ্রেই এই টিকা দেওয়া হচ্ছে। ২৮ দিনের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ় নেওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু এ রাজ্যে(Bengal) সব জেলায় জেলায় কোর্বেভ্যাক্স টিকা পাঠিয়ে দেওয়া হলেও এদিন একদম শেষ মুহুর্তে জানানো হয়, এখনই রাজ্যে ছোটদের টিকাকরণের কর্মসূচী শুরু হচ্ছে না। আরও কয়েকদিন বাদে এই টিকাকরণের কর্মসূচী শুরু হবে। একই সঙ্গে সামনে এসেছে রাজ্যের যে সব বেসরকারি হাসপাতাল কোভিডের টিকা দেওয়া হচ্ছিল সেখানেও এদিন থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণের কর্মসূচী চালু হচ্ছে না। এর কারণ হিসাবে সামনে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক তথ্য। ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণের জন্য বায়োলজিক্যাল ই সংস্থার তৈরি কোর্বেভ্যাক্স টিকাকে জরুরিভিত্তিতে প্রয়োগের অনুমতি দেওয়া হলেও, টিকাকরণ শুরু করার জন্য বাজারে কোর্বেভ্যাক্স টিকার দাম কত হতে চলেছে তা এখনও জানানো হয়নি। কেন্দ্র সরকারও এই মর্মে কিছু ঘোষণা করেনি বা কোনও দাম নির্ধারণ করে দেয়নি। বায়োলজিক্যাল ই সংস্থার তরফে বেসরকারি হাসপাতালগুলির জন্য দাম ধার্য করে দিলেই, বেসরকারি হাসপাতাল ও টিকাকরণ কেন্দ্রগুলিও নিজেদের সুবিধা মতো টিকাকরণ প্রক্রিয়া শুরু করে দেবে বলেই জানা যাচ্ছে।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড