রয়েছে আলু-ডাকছে গরু, তাজ্জব পুলিশ

টি লরিতেই প্লাই বোর্ড দিয়ে বানানো হয়েছে গোপন কুঠুরি। তার ওপরে রয়েছে বস্তা বোঝাই আলু। আর নিচের কুঠুরিতে গরু।

Share:

নিজস্ব প্রতিবেদক: দেখা যাচ্ছে আছে বস্তা বস্তা আলু কিন্তু বেরোচ্ছে গরুর ‘হাম্বা’ ডাক। তা দেখে শুনেই তাজ্জব পুলিশ (Police)। নাকা চেকিং করতে গিয়ে মাথা গেল না কি! চমকে উঠেছিলেন ওসি সুব্রত গুণ। তারপর যা দেখলেন তাতে হাসবেন না কাঁদবেন তা ভেবেই অস্থির তিনি ও তাঁর বাহিনী। অবশেষে কড়া হাতে নিলেন পদক্ষেপ।

সোমবার সকালে লাটাগুড়ি মহাকাল মোড়ে টিম নিয়ে নাকা চেকিং  চালাচ্ছিলেন ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত গুণ। চেকিং করছিলেন গাড়ি, ট্রাক।হঠাৎ দেখতে পান আলু বোঝাই দুটি লরি। চমকে উঠলেন তারপরেই। দেখছেন আলু বোঝাই লরি কিন্তু তা থেকে শব্দ আসছে হাম্বা। গরুর ডাকে তাজ্জব হয়ে যান তিনি। সন্দেহ দানা বাঁধতে থাকে।

এরপর দুটি লরিকে দাঁড় করিয়ে ডালা খোলার নির্দেশ দেওয়া হয়। চালক, খালাসীর অনেক কাকুতি মিনতিতেও কান দেন না দায়িত্বশীল পুলিশ আধিকারিক। আর ডালা খুলতেই পুলিশ আধিকারিকের চক্ষু চড়কগাছ। দেখা যায়, দুটি লরিতেই প্লাই বোর্ড দিয়ে বানানো হয়েছে গোপন কুঠুরি। তার ওপরে রয়েছে বস্তা বোঝাই আলু। আর নিচের কুঠুরিতে গরু। এভাবেই পাচারের (Cow Smuggling)  জন্য নিয়ে যাওয়া হচ্ছিল গন্তব্যস্থলে। এভাবে রাখার জন্য গরুগুলির অবস্থা চিল কাহিল। এরপরেই তিনি দেরি না করে দুটি লরি ও গরু বাজেয়াপ্ত করেন।

প্রসঙ্গত, অতি সম্প্রতি এই ক্রান্তি ফাঁড়িতে ভুষি বোঝাই একটি ভ্যান থেকে গরু উদ্ধার হয়েছিল। ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার (SP) দেবর্ষি দত্ত বলেন, এই ঘটনায় ৮ টি গরু বাজেয়াপ্ত করার পাশাপাশি লরির চালকদের আটক করে  তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়েছিল, তা দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ