সিপিআই রাজ্য সম্মেলনে হাতাহাতি

স্বপন ব্যানার্জিকে রাজ্য সম্পাদক হিসেবে মানতে নারাজ একপক্ষ। রাজি ছিলেন না শ্রী কুমার মুখার্জি, মধু ছন্দা দেব এবং প্রবীর দেব

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিআই (CPI) রাজ্য সম্মেলনে ভোটাভুটি হওয়ার কথা ছিল কিন্তু হল হাতাহাতি। সম্মেলন থেকে বেরিয়ে গেলেন একাধিক প্রথম সারির নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্ব দাঁড়িয়ে রইলেন চুপ করে। বচসা থেকে হাতাহাতির কেন্দ্রে ছিলেন স্বপন ব্যানার্জি।

স্বপন ব্যানার্জিকে রাজ্য সম্পাদক হিসেবে মানতে নারাজ একপক্ষ। রাজি ছিলেন না শ্রী কুমার মুখার্জি, মধু ছন্দা দেব এবং প্রবীর দেব সহ একাধিক নেতৃত্ব। অভিযোগ, প্রথম দিন থেকে বিরোধী প্যানেল প্রেসিডিয়ামে ছিল না তাঁর নাম। এদিকে স্বপন ব্যানার্জির নেতৃত্বে ৮১ জনের বিরুদ্ধে পাল্টা প্যানেল পেশ করেন শ্রীকুমার মুখার্জি। শ্রীকুমারের দাবি ছিল, গোপন নির্বাচনের।

ডি রাজা জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে গোপন ভোট হলে বাইরে ভুল বার্তা গিয়ে পৌঁছাবে। ভোটের দাবিতে সরব ছিলেন শ্রীকুমার মুখার্জিরা। আর এই মতের অমিল থেকেই দ্বন্দ্ব।

শ্রীকুমার মুখার্জি বলেন, তিনি চেয়েছিলেন সংবিধান মেনে চলা হোক। দাবি ছিল নির্বাচনের। অন্যদিকে পুন:র্নির্বাচিত সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি বলেন, দলের অন্তরে মতবিরোধ থাকে তা বাইরে প্রকাশ করা উচিত নয়।

দলের একাংশের প্রশ্ন, উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলী গঠনের সময় কেন হোলটাইমার না হয়েও নিয়ম ভেঙে বাবুল কর, তন্ময় ভট্টাচার্য ও আহমেদ খান সম্পাদক মন্ডলীতে থাকলেন? কটাক্ষ করে বলা হয়, আমন্ত্রিত সদস্য বাবুল করকে পদ গিফট দেওয়া হয়েছে!

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চাপে RAF অফিসার সোনিয়া শেহরাওয়াত