বাদ্যযন্ত্র-শোভাযাত্রা সহযোগে কৃষ্ণনগরে মনোনয়ন জমা দিলেন সিপিএমের পাঁচ প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বাদ্যযন্ত্রের তালে তালে এবং বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে নদিয়ার কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিলেন সিপিএমের একাধিক প্রার্থী। আজ, মঙ্গলবার সকালে বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠে রাজনৈতিক আবহ। সিপিএম সূত্রে জানা গিয়েছে, এদিন নবদ্বীপ, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, কালিগঞ্জ, নাকাশিপাড়া ও কৃষ্ণগঞ্জ— এই ছয়টি কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন জমা দেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বর্ণেন্দু সিংহ, অদ্বৈত ভট্টাচার্য, লাবনি জঙ্গি, সাবিনা ইয়াসমিন খাতুন, শুক্লা চক্রবর্তী এবং অর্চনা বিশ্বাস।

আরও পডুন: মিটলো দ্বন্দ্ব! পুরুলিয়াতে মনোনয়নে সামিল বিক্ষুব্ধ কাউন্সিলারও

মনোনয়ন জমা ঘিরে এদিন সকাল থেকেই কৃষ্ণনগর শহরে ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা। পরে ফোয়ারার মোড় থেকে শুরু হয় একটি বিরাট শোভাযাত্রা, যা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ঢাক-ঢোলসহ বাদ্যযন্ত্রের ব্যবহারে উৎসবের আবহ তৈরি হয়। কালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী সাবিনা ইয়াসমিন খাতুন দাবি করেন, ‘জয়ের ব্যাপারে আমরা ১০০ শতাংশ নিশ্চিত। মানুষের সক্রিয় সমর্থন আমাদের সঙ্গে রয়েছে।’ তিনি জানান, ‘ক্ষমতায় এলে শিক্ষা ও কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’

নবদ্বীপ কেন্দ্রের বাম প্রার্থী স্বর্ণেন্দু সিংহ বলেন, ‘মনোনয়ন দিতে এসে দেখলাম শোভাযাত্রায় সাধারণ মানুষের  ব্যাপক উন্মাদনা রয়েছে। এটাই আমাদের জয়ের ইঙ্গিত দিচ্ছে।’ তিনি অভিযোগ করেন, ‘রাজ্যে তৃণমূলের শাসন ও বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষ এবার রায় দেবে।’ অন্যদিকে, কৃষ্ণনগর দক্ষিণের প্রার্থী লাবনী জঙ্গিও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তাঁর বক্তব্য, ‘অবৈধ তকমা দেওয়া সাধারণ মানুষের পাশে বামপন্থীরা থাকবে। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন কৃষ্ণনগরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে ওঠে, যা আসন্ন নির্বাচনের আগে জেলার রাজনৈতিক সমীকরণকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।’

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র