আবাস যোজনার বাড়ি পেতে কাটমানি? পোস্টার রাজনীতি সিপিএমের

কাটমানি (Cut Money) নিয়ে আবাস যোজনার বাড়ি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পৌরসভা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাটমানি (Cut Money) নিয়ে আবাস যোজনার বাড়ি দেওয়ার অভিযোগ তুলে পোস্টার রাজনীতিতে মগ্ন হল সিপিআইএম।  পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পৌরসভা এলাকায় কাটমানি নিয়ে আবাস যোজনার সরকারি বাড়ি দেওয়ার অভিযোগ তুলেছে তারা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পৌরসভা। অন্যদিকে এই ঘটনায় সিপিআইএমকে ব্যঙ্গ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস।

রাজ্য বিধানসভায় সিপিআইএমের বিধায়ক সংখ্যা শূন্য। তৃণমূলের বিরোধিতা করতে করতে কখনও কখনও বিজেপির সুরে সুর মিলে যাচ্ছে রাজ্য সিপিএমের। পায়ের তলায় মাটি পাচ্ছে না একদা বাংলার শাসকদল। বিজেপির বিরুদ্ধে কোনও উল্লেখযোগ্য আন্দোলন নেই তাদের। অন্ধ মমতা বিরোধিতায় মগ্ন হয়ে রয়েছেন সিপিএম নেতৃত্ব। সেই আবহে রাজ্যে পঞ্চায়েরত নির্বাচনের আগে পোস্টার রাজনীতি শুরু করল তারা।  আবাস যোজনার ঘর পেতে হলে কাটমানি দিতে হচ্ছে বলে চন্দ্রকোণা পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিআইএম। যদিও কাটমানি খাওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে পৌরসভার তরফে। চন্দ্রকোণা পৌরসভা এলাকা জুড়ে ১২ টি ওয়ার্ডের একাধিক জায়গায় এমন পোস্টার ফেলেছে সিপিআইএম। পোস্টারে দল মত নির্বিশেষে সমস্ত মাটির বাড়িগুলিকে আবাস যোজনা পাকার বাড়ি দিতে হবে বলে দাবি তোলা হয়েছে। পাশাপাশি আবাস যোজনার বকেয়া টাকা সঠিকভাবে প্রদান করার দাবি তোলা হয়েছে। পৌরসভায় কর্মরত অস্থায়ী কর্মীদের অবিলম্বে মজুরি বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে পোস্টারে।

অন্যদিকে সিপিআইএমের এই ধরনের পোস্টার নিয়ে ব্যঙ্গ করেছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রকোণা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সঁতরা বলেন, ‘সিপিআইএমের কোন লোক নেই, তাই তারা এই ধরনের বিষয় করছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন পৌরসভা না দেখে ওরা অঞ্চলগুলি দেখতে পারে, তাতে ওঁদেরই ভালো।’

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা