বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে ‘‌লক্ষ্মীর ভাণ্ডার’‌কে তোপ সেলিমের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দলের অন্দরের বিদ্রোহ সামলাতে পারছেন না সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আর তাই মেজাজ হারিয়ে ফেলছেন। প্রতীক উর রহমান দল ছাড়ার পর তাঁকে বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিক বৈঠকে মেজাজ হারিয়ে ছিলেন তিনি। এবার আবার মেজাজ হারালেন। আজ, রবিবার মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক বৈঠক করতে গিয়ে মেজাজ হারালেন সেলিম। তবে এবারের ইস্যু ‘‌লক্ষ্মীর ভাণ্ডার’‌। বিজেপি নেতাদের সুরেই এবার ‘‌লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে সমালোচনা করেন তিনি। সেখানেই মেজাজ হারিয়ে ফেলে ছিলেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে এবারের রাজ্য বাজেটে ৫০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে ‘‌লক্ষ্মীর ভাণ্ডার’‌ প্রকল্পে। তাতে মোট টাকার অঙ্ক মাসিক দাঁড়াল ১৫০০ টাকা। মহিলারা এই টাকা পাচ্ছেন। এটা একদিকে সমালোচনা করলেন। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে হাতিয়ার করতে চাইলেন। অনেকটা ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থান নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। মহম্মদ সেলিম বলেন, ‘১,৫০০ টাকা দিয়ে ভাণ্ডার কেন বলছে? সিপিএম ক্ষমতায় এলে আরও বেশি টাকা দেওয়া হবে। মেয়েদের শিক্ষার জন্য আজও লড়তে হয়। স্কুলছুটের সংখ্যা বাড়ছে। তার মানে অল্প বয়সে বিয়ে। অল্প বয়সে সন্তান। কুসংস্কার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। মেয়ে পাচার বেড়ে যাচ্ছে। ড্রপ আউট কমানোর জন্য স্কুল–কলেজের মেয়েদের পরিবহণ ফ্রি করা যেতে পারে।’‌

অন্যদিকে রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মহম্মদ সেলিম জানান, ১ মার্চ থেকে বিধানসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করবে সিপিএম। মৌলালিতে এস এন ব্যানার্জি রোডের স্মৃতি ভবনে সাংবাদিক বৈঠক করেন। সেলিমের বক্তব্য, ‘‌সমাজে মহিলারা কোণঠাসা। এসআইআরে মহিলাদের অবস্থা সবথেকে খারাপ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআরে নিজেদের লিঙ্কেজ প্রমাণ করার জন্য মহিলাদের বংশ পরিচয় খুঁজে বের করতে বলেছে। সমাজে মেয়েদের সমান আধিকার নেই। ধর্মের নামে, জাতির নামে মহিলাদের সমানাধিকার খর্ব করা হয়। কেরল যদি মেয়েদের জন্য বিশেষ করে ছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবহণের ব্যবস্থা করতে পারে তাহলে আমরা কেন পারব না?’‌

এছাড়া বামফ্রন্ট সরকারের জমানায় প্রথম বেকার ভাতা চালু হয়েছিল। তখন ১২৫ টাকা দেওয়া হতো। তা বেড়ে পরে ৫০০ টাকা হয়েছিল। তা নিয়ে কথা না বললেও সমালোচনা করেন রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে। এই বিষয়ে মহম্মদ সেলিমের কথায়, ‘‌এত সংখ্যক বেকার যুবক–যুবতী ‘যুবসাথী’র ভাতার জন্য লাইন দিচ্ছেন। ‘যুবশ্রী’, ‘যুবসাথী’ সবই ধোকা দেওয়ার চেষ্টা। ১,৫০০ টাকা দিয়ে ভাণ্ডার কেন বলছে! তৃণমূল ভাণ্ডার লুট করেছে। আগামী ১ মার্চ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন থেকেই রাজ্যে প্রচার শুরু করবে দল।’‌ আর নাম না করে প্রতীক উরের উদ্দেশে সেলিমের কটাক্ষ, ‘‌দলে সবাই বিক্রি হয় না। সিপিএম বিক্রি হওয়ার রাজনীতি করে না। সিপিএম যুব নেতাদের রাজনৈতিক মঞ্চ দেয়।’‌

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর