দীপান্বিতা অমাবস্যায় বাংলা জুড়ে শক্তির আরাধনা, দক্ষিণেশ্বর-তারাপীঠে উপচে পড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি : দীপান্বিতা অমাবস্যায় বাংলা জুড়ে শক্তির আরাধনা। কলকাতা থেকে জেলা সর্বত্রই কালী আরাধনা। দক্ষিণেশ্বর, তারাপীঠে চলছে কালীমায়ের বন্দনা। বারোয়াড়ি মণ্ডপ থেকে শুরু করে মন্দির, সতীপীঠ, শক্তিপীঠে চলেছে ভক্তির আরাধনা। দক্ষিণেশ্বরে সকাল থেকেই উপচে পড়েছে ভিড়।মায়ের দর্শন করতে, পুজো দিতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভক্তরা। হাতে পুজোর ডালা নিয়ে লাইন করে মায়ের পুজো দিচ্ছেন তাঁরা।

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা হাজির হয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। মায়ের পুজোর দিতে, মায়ের দর্শন করতে হাজির হয়েছেন তাঁরা। দক্ষিণেশ্বরের মায়ের পুজো দেখা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই পুজো না দেখলেই নয়। শুধু পুণ্য অর্জন করতে নয়, মায়ের টানে সন্তান আসেন মা ভবতারিনীর দরজায়। অগণিত দর্শকরা এসেছেন মায়ের মন্দিরে। যেদিকে চোখ যাবে, সেদিকেই শুধু ভক্তদের ভিড় দেখতে পাওয়া যাবে। মায়ের কাছে আসা মানেই মায়ের প্রতি ভালবাসা। এদিন সকাল থেকেই রোদ উঠেছে। সেই চড়া রোদকে হেলায় হারিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভক্তরা। একবার মায়ের কাছে যাওয়ার জন্য। একবার মায়ের দর্শন পাওয়ার জন্য। কালীপুজো মানেই একবার হলেও মা ভবতারিনীর কাছে আসা। প্রতিদিনের মতো সোমবারও সকালে নিত্যপুজো হয়েছে দক্ষিণেশ্বরে। তারপরেই ভক্তরা প্রবেশ করেছেন মায়ের কাছে পুজো দিতে।

দক্ষিণেশ্বরের পাশাপাশি রাজ্যের সকল শক্তিপীঠ ও সতীপীঠেও চলছে মায়ের আরাধনা। হোমযজ্ঞ, ভোগ নিবেদনের মধ্যে দিয়ে তারাপীঠে চলছে পুজোর আয়োজন। সকালে মঙ্গল আরতি, হোমযজ্ঞ, ভোগ নিবেদন করে শুরু পুজো। ভক্তরাও হাজির হয়েছেন মায়ের মন্দিরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত হাজির হয়েছেন মায়ের পুজো দেওয়ার জন্য। সকালে মঙ্গল আরতির পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহ। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। তারাপীঠএ কালীপুজো এক অন্যমাত্রা পায়। এদিনে নিশিপুজোর সময় মাকে কালীরূপে পুজো করা হয়। এদিন দুপুরে মাকে অন্নভোগ দেওয়া হবে। অন্নভেোগে দেওয়া হবে সাদা ভাত, পোলাও, ৫ রকমের ভাজা, বলিদানের মাংস ইত্যাদি। সন্ধ্যেবেলা সন্ধ্যারতি ও রাতে নিশি পুজোর সময় তারাঅঙ্গে কালীপুজো করা হবে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান