ডিএ মামলায় নোটিস মুখ্যসচিব ও অর্থসচিবকে

রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠাল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ। নেপথ্যে ডিএ মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহার্ঘ্য ভাতা বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স(DA) যাকে আমজনতা ডিএ বলে জানে তা যে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার সেটা জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ ১৯ অগস্টের মধ্যে সেই কাজটা করতে হত রাজ্য সরকারকে(State Government)। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার সপ্তাহ দেড়েক আগে কলকাতা হাইকোর্টেই রিভিউ পিটিশন দাখিল করেছে নবান্ন(Nabanna)। আগামী ২৯ অগস্ট সেই মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠাল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ(CSGE)। সরকারি কর্মচারীদের সংগঠনের বক্তব্য, ডিএ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের কাছে রায়ের কোনও কপি পাঠানো হয়নি। সেজন্য ওই পদক্ষেপ করা হয়েছে।  

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের দাবি, রিভিউ পিটিশনের বিষয়টি তাঁরা সংবাদমাধ্যমের মারফত জানতে পেরেছেন। এই বিষয়ে রাজ্য সরকারের তরফে সরাসরি তাঁদের কিছু জানানো হয়নি। সেজন্যই মুখ্যসচিব এবং অর্থসচিবকে ‘বাইনেম’ চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘সরকারের তরফে এখনও কোনও কপি পাইনি আমরা। রাজ্যকে কপি দিতেই হবে। এখনও রায়ের কপি না দেওয়ায় বাইনেম মুখ্যসচিব এবং অর্থসচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। আমরা আইনি লড়াইযের জন্য প্রস্তুত। আইনি পথে লড়াই করে ডিএ মামলায় জয় হবে আমাদের। সরকারকে ডিএ দিতেই হবে।’ অন্যদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ আইনজীবী মারফত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজকে অবশ্যই মামলার কপি দেওয়া হবে। মামলার শুনানির আগে তা তাঁরা হাতে পেয়ে যাবেন।

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র