পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

Share:

নিজস্ব প্রতিনিধি,ডালখোলা: পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। কারণ ওই দোকানে বই নিতে গিয়ে স্কুলের এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির শিকার হতে হয়। বিদ্যালয়ের এক অস্থায়ী কর্মী স্কুলের অফিস ঘরে বই আনতে গেলে নাবালিকা ছাত্রীর গোপনাঙ্গে হাত দেয় এবং তাকে ভয় দেখানো হয় এ কথা কাউকে বললে ফেল করিয়ে দেওয়া হবে পরীক্ষায়। ওই নাবালিকা বাড়ি ফিরে পরিবারের সকলকে সব ঘটনা জানায়।এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যপুর। অভিযুক্তের নাম মণীশ অধিকারী(Manish Adhikari)।

সূর্যপুর হাইস্কুলের(Suryapur High School) পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে  বিদ্যালয়ের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে। বাড়িতে ফিরে ওই নাবালিকা তার অভিভাবকদের পুরো বিষয়টি জানায়। মঙ্গলবার ঘটনার প্রতিবাদে মনীষ অধিকারী নামে ওই অস্থায়ী কর্মীর দোকান ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় গ্রামবাসীরা। এরপর তারা বিদ্যালয়ে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ডালখোলা থানার (Dalkhola P.S.)পুলিশ ওই অস্থায়ী কর্মী মনীষ অধিকারীকে গ্রেফতার করে। জানা গেছে, ওই অস্থায়ী কর্মী রাজ্যের শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী। শাসক দল পরিচালিত বিদ্যালয়ে পরিচালন সমিতি তাকে অস্থায়ী কর্মী রূপে বিদ্যালয়ে নিয়োগ করে।

সোমবার স্কুল ছুটির সময় ওই ছাত্রী অফিসে বই আনতে গেলে তাকে জড়িয়ে ধরে মণীশ এবং গোপনাঙ্গে হাত দেয়। এরপর নাবালিকাকে শাসানো হয় বিষয়টি কাউকে বলা হলে তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। এদিকে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ(Abul Kalam Azad)বলেন, আমরা ওই অস্থায়ী কর্মীকে বিদ্যালয় থেকে বের করে দিয়েছি। বিষয়টি সোমবারই শুনেছি। তবে কেন সোমবার এখানে অভিযোগ দায়ের করা হয়নি প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা বিষয়টি পরিচালন সমিতির সবাইকে জানিয়ে তারপর থানায় জানানোর বিষয়টি ভেবেছিলাম। তার আগে জনরোষ দেখা দেয়। তবে ইতিমধ্যে পুলিশ অপরাধীকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে । তার বিরুদ্ধে পকসো ধারায় মামলার রুজু করেছে পুলিশ। বুধবার ধৃত অস্থায়ী কর্মীকে আদালতে পেশ করবে পুলিশ। ওই নাবালিকা ছাত্রীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। তাকে দিয়ে আদালতে গোপন জবানবন্দি করাবে পুলিশ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা