শিলিগুড়িতে সাইনবোর্ড,হোর্ডিংয়ে রাখতে হবে ‘বাংলা’,বিজ্ঞপ্তি জারি পুরনিগমের!সহমত বিরোধীদেরও

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা প্রেমীদের জন্য সুখবর। অন্য ভাষা থাকলেও সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পুরনিগম।শিলিগুড়ি শহরে শপিং মল থেকে শুরু করে বড় বড় দোকান,প্রতিষ্ঠানগুলিতে সাইনবোর্ড রয়েছে।তাতে ইংরেজি,হিন্দি থাকলেও বহু জায়গায় বাংলা ভাষা উধাও। এই নিয়ে বিভিন্ন সংগঠন এর আগে আন্দোলন,প্রতিবাদে সামিল হয়েছেন। যে কারণে বহুদিন ধরেই দাবি উঠছিল শিলিগুড়ি শহরজুড়ে সাইনবোর্ড,হোর্ডিংগুলিতে বাংলা বাধ্যতামূলক করা হোক।কিছুদিন আগে এব্যাপারে মেয়র গৌতম দেবও জানিয়েছিলেন সাইনবোর্ডে বাংলা রাখতে হবে।এরপরই এব্যাপারে পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।সাইনবোর্ড,হোর্ডিংয়ে অন্য ভাষা থাকলেও বাংলা রাখতেই হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত সংশোধনের সময়সীমা দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,শপিং মল,রেস্টুরেন্ট, হাসপাতাল,অফিস থেকে শুরু করে অন্যান্য সংস্থাগুলিকে এই নির্দেশিকা মানতে হবে।পুরনিগমের এই বিজ্ঞপ্তি জারির পর অনেকেই প্রশংসা জানিয়েছেন।

এই নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন,বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে।বহুদিন ধরেই বাংলা ভাষাকে শিলিগুড়ির বুকে সাইনবোর্ড,হোর্ডিং এই সমস্ত জায়গায় বাধ্যতামূলক করার দাবি উঠছিল এবং এই বিষয়ে পরিকল্পনাও চলছিল।অবশেষে তা বাস্তবায়িত করার সময় এসেছে।আগামী নববর্ষ অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে দফায় দফায় বিভিন্ন সংগঠন,ব্যবসায়ী ও মানুষদের বুঝিয়ে এই নির্দেশিকাকে সফল করা হবে।

অপরদিকে শিলিগুড়ি পুরনিগমের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাম কাউন্সিলর নুরুল ইসলাম।তবে বিজেপি নেতা নান্টু পাল,এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও পুরনিগমের একনায়কত্ব সিদ্ধান্তের বিরোধিতা জানান।তিনি বলেন,এই সমস্ত সিদ্ধান্ত পৌরনিগমে বৈঠক করে সমস্ত কাউন্সিলর ও আধিকারিকদের সহমত নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।তবে এই বোর্ড তা করে না।মেয়র নিজের মতো করেই হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে।তা একনায়কত্ব।তাই পুরনিগমের এই একনায়কত্বর বিরোধীতা করেন তিনি।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ