লটারির টিকিট বিক্রিতে ব্যর্থ, শিক্ষকের অপমানে আত্মঘাতী পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিদ্যালয়ের দেওয়া র‍্যাফল টিকিট বিক্রি করতে পারেনি পড়ুয়া। ফলে ছাত্রকে নিয়ে হাসাহাসি শুরু করেন শিক্ষক। অপমানে আত্মঘাতী পড়ুয়া। ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এ। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকেরা।

দার্জিলিং-এর  চৈতন্য পাবলিক স্কুলের নবম শ্রেণীতে পড়ত ওই ছাত্র। আর্থিক অবস্থা স্বচ্ছল ছিলনা। স্কুলের অনুষ্ঠানে চার পাতা র‍্যাফল টিকিট বিক্রি করতে দেওয়া হয় সকল ছাত্রছাত্রীকে। তবে ওই পড়ুয়া দু’পাতা টিকিট করতে পেরেছিল। বাকি দু’পাতা ফিরিয়ে এনেছিল। তাতেই ছাত্রকে অভিযুক্ত শিক্ষক অপমান করেন বলে অভিযোগ। তাতেই আত্মহত্যা করে পড়ুয়া। অনেকক্ষণ ছেলের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি করতেই স্কুলড্রেস পরা অবস্থায় আত্মঘাতী দেখা যায়।

দেহ উদ্ধার করে দার্জিলিং সদর থানার পুলিশ। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে  স্কুলের প্রধান শিক্ষক গগেন্দ্র গুরুংকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। জেলাশাসক এস পুণ্যবলম বলেন, ”সমস্ত ঘটনা জেনেছি। যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা