বাসন্তীর পুকুর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার, চাঞ্চল্য

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে উদ্ধার হল দেহ। মৃতদেহটি (Dead Body) উদ্ধার করা হয়েছে বস্তাবন্দি অবস্থায়। জানা গিয়েছে, মৃতের হাত ও পা বাঁধা ছিল। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কুলতলি মইপীঠ এলাকার ঘটনা। অন্য কোথাও খুন করে এখানে দেহ ফেলা হয়েছে বলে অনুমান। ঘটনার তদন্তে নেমেছে মইপীঠ থানার পুলিশ (Police)।

কুলতলি ব্লকের জামতলা থেকে মইপীঠগামী রাস্তার ধারে রয়েছে পুকুর। ওই পুকুরেই বৃহস্পতিবার সকালে একটি মুখবন্দি বস্তা ভাসতে দেখেন গ্রামবাসী। সকলেই ভেবেছিলেন বস্তায় কিছু বেঁধে ফেলা হয়েছে। পরে সন্দেহ হয় বস্তার মধ্যে মানুষের দেহ আছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় দেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বয়স আনুমানিক ৪০। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের (Postmortem) জন্য। জানা গিয়েছে, মৃতের গলায় ছিল লাল রঙের দড়ির ফাঁস। মৃতের ব্জিভ ছিল বেরিয়ে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক অনুমান, গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। খুনের সঙ্গে কে বা কারা জড়িত তা জানতে চলছে খোঁজ। কী কারণে খুন, তা জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশের অনুমান, কয়েকদিন আগেই খুনের ঘটনা ঘটেছিল। দেহে ধরেছিল পচন। এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি।

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন