এই মুহূর্তে

ভয়াবহ, ফের মূক ও বধির তরুণীকে ধর্ষণ করে খুনের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি: আবারও এক মূক ও বধির তরুণীকে ধর্ষণ করে খুনের চেষ্টা হল মালদা জেলায়। মানিকচকের এক মূক ও বধির তরুণীর উপর শারীরিক অত্য়াচার করার পর অভিযুক্ত প্রমান লোপাটের জন্য খুনের চেষ্টা করে বলে অভিযোগ। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন নির্যাতিতা। ঘটনাটি শনিবার রাতের। অভিযুক্ত যুবক পলাতক, তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

ছোট থেকেই মূক ও বধির ২৫ বছর বয়সী ওই তরুণীর বাড়ি মানিকচকে। সে তাঁর পরিবারকে চাষবাসে সাহায্য় করত। শনিবারও ওই তরুণী জমিতে গিয়েছিল চাষের কাজে। কিন্তু দুপুরের পর আচমকাই নিখোঁজ হয়ে যায় ওই মূক ও বধির তরুণী। সন্ধ্য়ে হতেই পরিবার ও প্রতিবেশীরা শুরু করেন খোঁজাখুঁজি। কিন্তু রাত পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি।

এরপর শনিবার রাত ৯টা নাগাদ প্রায় অর্ধনগ্ন অবস্থায় সে বাড়ি ফিরে আসে শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে। মূক ও বধির হওয়ায় সে বলতেও পারছিলেন না গোটা ঘটনা। পরে ইনিয়ে বিনিয়ে সে জানায় তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। সঙ্গে সঙ্গেই তাঁকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণীর পরিবার।

পুলিশ ও চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ধর্ষণের পর ওই তরুণীকে বেধড়ক মারধোর করা হয়েছে। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও হয়েছিল বলে মনে করছেন চিকিৎসকরা। রবিবার সকাল পর্যন্ত পাওয়া খবরে, অভিযুক্ত যুবক পলাতক। স্থানীয়দের দাবি, মানিকচকের নুরপুর গ্রামের মজিফুল শেখ এই ঘটনায় জড়িত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই মানিকচক উত্তপ্ত হয়ে রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্টেথোস্কোপ হাতে ভোট প্রচার, রানাঘাটে নজির তৃণমূল প্রার্থীর

৬৭ লক্ষ বকেয়া! নোটিশ পেতেই মাথায় হাত ঝালদার ব্যক্তির, নেপথ্য কারণ কী?

বইবে লু ! দক্ষিণবঙ্গে বাড়বে ৭ ডিগ্রি তাপমাত্রা, সঙ্গে থাকুক ছাতা ও সানগ্লাস

ভোটের মুখে শহরে আক্রান্ত কংগ্রেস নেতা, গাড়ি লক্ষ্য করে ইট-পাথর

নবদ্বীপে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, এলাকায় বিক্ষোভ ,অবরোধ কর্মী- সমর্থকদের

‘‌হুমায়ুনের স্টিং ভিডিও কে বানাল?’‌, ঘুরিয়ে কবীরের পাশে দাঁড়ালেন সেলিম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ