জঙ্গল থেকে বেরিয়ে আসা হরিণের মর্মান্তিক মৃত্যু

লাটাগুড়ি  জঙ্গল থেকে হরিণটি লোকালয়ে বেরিয়ে আসে। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েত এলাকায় হরিণটির মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে আসা একটি হরিণের মৃত্যু মর্মান্তিক মৃত্যু হল। লাটাগুড়ি  জঙ্গল থেকে হরিণটি লোকালয়ে বেরিয়ে আসে। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েত এলাকায় হরিণটির মৃত্যু হয়। হরিণের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পরেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাটাগুড়ি  জঙ্গল থেকে হরিণটি বেরিয়ে মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েত এলাকায় একটি ফার্ম হাউজে ঢুকে যায়। মাথাচুলকায় রহমান ফার্ম হাউজে ওই হরিণটি ঢুকে পড়ার পর তাকে উদ্ধার করার জন্য বন দফতরে খবর দেওয়া হয়। তার আগে ফার্ম হাউজের কর্মীরা হরিণটি ধরার চেষ্টা করে।ফার্ম হাউজের কর্মীরা হরিণটিকে ধরে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। হরিণটিকে উদ্ধার করার আগে হরিণটি ওই ফার্ম হাউজে দৌড়োদৌড়ি করে বলে জানান স্থানীয়রা। ছোটাছুটি করার সময় হরিণটির দেহে একাধিক গুরুতর আঘাত হয়। এর পর যখন সেটিকে উদ্ধার করার কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

অন্যদিকে বন্যপ্রাণী শিকার করে ভোজনের সময় বনকর্মীরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি জায়ান্ট স্ক্যুরেল ও ওয়াটার লিজার্ডের দেহাংশ ও কাঁচা মাংস উদ্ধার করেছে বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রের খবর, ধৃত তিন জনের নাম লব উড়িয়া (২৬), সুমিত উড়িয়া (২৪), পিন্টু কাওয়ার (২৫)। তবে মূল অভিযুক্ত সুভাষ উড়িয়া পলাতক। তার খোঁজ চালাচ্ছেন তদন্তুকারীরা। সোমবার রাতে কালীপুর বনবস্তির বাসিন্দা সুভাষ উড়িয়ার বাড়িতে ভোজের প্রস্তুতি চলছিল। সেই সময় শিকার করা বন্যপ্রাণীগুলির দেহ থেকে চামড়া ছাড়ানোর প্রক্রিয়া চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের বুধুরাম বিটের বনকর্মীরা ওই বাড়িতে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হন।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট