চকবাজারে মাছের ডিম কিনে জনসংযোগ দেবাংশুর, ভোটের আগে জমজমাট প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগে প্রচারে গতি আনতে সাধারণ মানুষের মাঝে হাজির হলেন দেবাংশু ভট্টাচার্য । হুগলির চুঁচুড়ার চকবাজারে বাজার করতে এসে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন তিনি। 

রবিবার সকালে হুগলি জেলার চুঁচুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চকবাজারে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বাজারে ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং জনসংযোগ সারেন।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। এছাড়াও সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুরেশ সাউ সহ একাধিক কর্মী সমর্থক সেখানে ছিলেন।

চকবাজার সম্পর্কে দেবাংশু বলেন, এটি একটি ঐতিহাসিক বাজার। তাই এই বাজার ঘুরে দেখা এবং এলাকার মানুষের সঙ্গে পরিচিত হওয়াই তাঁর উদ্দেশ্য। পাশাপাশি তিনি জানান,”বর্ষাকালে এখনও মাছের ডিম খাওয়া হয়নি, তাই সেটি কিনতেই বাজারে আসা। ভবিষ্যতে এলাকায় থাকতে হলে এখান থেকেই বাজার করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।” 

আরও পড়ুন: হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

এদিন মাছের ডিম কেনার পাশাপাশি গন্ধরাজ লেবুও কেনেন দেবাংশু। তাঁর কথায়, গন্ধরাজ লেবুর আসল পরিচয় তার গন্ধে, তাই এটি তাঁর খুব পছন্দের। বাজারের মধ্যেই রাজনৈতিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। নরেন্দ্র মোদী ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষ মাছ মাংস ডিম খেতে পারবে না এবং রাজ্যের সংস্কৃতি নষ্ট হবে। তিনি আরও দাবি করেন, এখন বিজেপি প্রচারে দক্ষিণেশ্বর কালী মন্দির-এর ছবি ব্যবহার করছে। দেবাংশুর অভিযোগ, আগে প্রধানমন্ত্রী বাংলায় এসে “জয় শ্রীরাম” বলে ভাষণ শুরু করতেন, এখন “জয় মা কালী” বা “জয় মা দুর্গা” বলা হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এক কথায় ভোটের আগে জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কোনো প্রার্থী টেক্কা দিতে চাচ্ছেনা কাউকেই এখন দেখার বিষয় আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনে বাংলা কে দখল করে? এই দিকে তাকিয়েই গোটা রাজ্যের মানুষ। 

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?