চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের দিন বহিরাগতদের গণতান্ত্রিক ট্রিটমেন্ট! প্রচারে দাওয়াই নওশাদের

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : ভোটের দিন এলাকায় বহিরাগত দেখলেই গণতান্ত্রিক ট্রিটমেন্ট দেওয়া হবে। অশোকনগরে প্রচারে গিয়ে এমনই দাওয়াই দিলেন আইএসএফ প্রধান তথা ভাঙড়ের প্রার্থী নওশাদ সিদ্দিকি। অশোকনগরে প্রচারে গিয়েছিলেন নওশাদ। তিনি কী বার্তা দেন, সেদিকে নজর ছিল আইএসএফ কর্মীদের। সেখানেই বহিরাগতদের দাওয়াই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ‘ভোটের দিন ভয়ে ঘরে ঢুকে থাকব, এটা হতে পারে না। নির্বাচনের আগের দিন বাইরে থেকে লোক নিয়ে এলে তার জবাব দেওয়া হবে। এটা কি শ্বশুরবাড়ি নাকি? যাঁরা বাইরে থেকে আসবে তাঁদের ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দিতে হবে। নিজের এলাকার ভোট ছেড়ে এখানে এলে গণতান্ত্রিক পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হবে।’

নওশাদের কথায়, এলাকায় বহিরাগতদের দেখতে পাওয়া গেলে প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন ভোটের দিন নিজের এলাকার ভোট ছেড়ে অন্যত্র এসেছে? সঠিক উত্তর না পেলেই গণতান্ত্রিকভাবে জবাব দেওয়া হবে। তাঁর কথাতে স্পষ্ট কোনওভাবেই এলাকায় বহিরাগত ঢুকতে দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জনসভা থেকে অভিযোগ করছেন, বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে। ট্রেনে করে ভিন্ রাজ্য থেকে লোক আনছে বিজেপি। এবার বহিরাগত ঠেকাতে কড়া দাওয়াই দেওয়ার কথা বলেছেন আইএসএফ প্রধান। 

সূত্রের খবর, প্রথম দফার নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন। তারমধ্যে পুরুষ ভোটার আছেন ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন। মহিলা ভোটার রয়েছেন ১ কোটি, ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন। প্রথম দফার ভোটে প্রায় ৭ হাজার স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে।  এই স্পর্শকাতর বুথগুলোতে ভোটারদের আসার সময় বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। শুধু বুথ চত্বরেই নয়, স্পর্শকাতর বুথে পৌঁছনোর জন্য ভোটারদের যে অলিগলি দিয়ে আসতে হবে, সেখানেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোনও রকম অশান্তি যাতে না হয়, তারজন্যই এই ব্যবস্থা।

Published by:

Share Link:

More Releted News:

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ