ফের ডেঙ্গুর বাড়বাড়ন্ত, প্রাণ কাড়ল মুর্শিদাবাদের এক মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু।  মুর্শিদাবাদের জঙ্গিপুরে এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক মহিলা। এর জেরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফ থেকে ডেঙ্গু বিরোধী প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুতি ২ নম্বর ব্লকের অরঙ্গাবাদ -২ গ্রাম পঞ্চায়েতের খানাবারি গ্রামের গৃহবধূ চামেলি বিবির। বুধবার রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালেই মৃত্যু হয় ওই মহিলার। ২৭ আগস্ট জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁকে ভর্তি করানো হয় মহেশাইল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আহিরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বুধবার জঙ্গিপুর মহকুমা হাসাপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে রাতেই মারা যান তিনি। তাঁর রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছিল।

 মৃতের স্বামী চেন্নাইয়ে একজন পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে তড়িঘড়ি সেখান থেকে রওনা দিয়েছেন। ইতিমধ্যে সুতি ১ ব্লকে ৬ জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সুতি ২ ব্লকে ৩৬ জন আক্রান্তের খোঁজ মিলেছে। তবে এই প্রথম ডেঙ্গুতে মৃত্যু হল।  গোটা রাজ্যেই ডেঙ্গুর চোখরাঙানি। বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রাণও যাচ্ছে অনেকেরই। 

ডেঙ্গুর কারণে চিন্তিত কলকাতা পুরসভা। শহরাঞ্চলে বনসৃজন প্রকল্পের কারণে মশার লার্ভা চিন্তিত করা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধের কাজ।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫