রাজনৈতিক কারণেই কি জেলবন্দি কেষ্ট? হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্ন সিবিআইকে

বিচারপতিদের প্রশ্ন, কেন অনুব্রতর জামিনের বিরোধিতা করা হচ্ছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন বিভিন্ন আদালতের বিচারপতি ও বিচারকদের প্রশ্ন ছিল কবে শেষ হবে তদন্ত? কেন্দ্রীয় এজেন্সিকে একাধিক বার এমন প্রশ্ন করা হয়েছে বিভিন্ন মামলার ক্ষেত্রে। এবার সিবিআইয়ের (CBI) আইনজীবীদের কলকাতা হাইকোর্টের (HC) প্রশ্ন, রাজনৈতিক কারণেই অনুব্রত মণ্ডলকে আটকে রাখা হয়েছে কি না, তা নিয়ে।

কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের বেঞ্চে এদিন শুনানি ছিল অনুব্রত জামিন মামলার। কেষ্টর হয়ে শুনানি করেছিলেন আইনজীবী কপিল সিব্বল (KAPIL SIBBAL)। আদালতে, নিজের মক্কেলের হয়ে শুনানি করার সময় আইনজীবী বলেন, গরুপাচার মামলায় ৯৫ জনকে সাক্ষী হিসেবে চিহ্নিত করে রেখেছে সিবিআই। বয়ান রেকর্ড করা হয়েছে এর মধ্যে ৩৩ জনের। তিনি প্রশ্ন করেন, কবে বাকিদের সাক্ষ্য নেওয়া হবে? আরও প্রশ্ন, বিএসএফ কমান্ডার সতীশ কুমার সহ অন্যান্যরা জামিন পেলেও কেন কেষ্টর জামিন নয়? সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুব্রত ‘রাজনৈতিক দৈত্য’।

এরপরেই বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন সিবিআইয়ের আইনজীবীরা। বিচারপতিদের প্রশ্ন, কেন অনুব্রতকে (ANUBRATA MONDAL) হেফাজতে রাখতে মরিয়া হয়ে উঠেছে সিবিআই? আরও প্রশ্ন, কেন জামিনের বিরোধিতা করা হচ্ছে? তবে কি রাজনৈতিক কারণেই বন্দি? তারপরেই প্রশ্ন, কেন বিএসএফ কমান্ডার সতীশ কুমারের জামিনের বিরোধিতা করা হয়নি তাহলে?

তবে মঙ্গলবার শুনানি হলেও রায়দান স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার এই মামলায় রায়দান হতে পারে।

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক