সন্দেশখালিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজীব কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি : উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির আইন-শৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি(DG) রাজীব কুমার সন্দেশখালি থানায় বুধবার দুপুরে যান। এদিন তার সঙ্গে সেখানে যান এডিজি (দক্ষিণবঙ্গ )সুপ্রতিম সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।যে সমস্ত এলাকাগুলি অশান্ত ছিল, সেই এলাকায় আদিবাসীরা কি অবস্থায় আছেন সেটা খতিয়ে দেখতে সমস্ত এলাকায় তিনি নিজে পরিদর্শন করেন। পুলিশ সূত্রের খবর, বুধবার নতুন করে চারটি জায়গায় সিসিটিভি(CCTV) ক্যামেরা বসানো হয়েছে। সেখানে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

গ্রামে গ্রামে মহিলা পুলিশের টিম বাড়ি বাড়ি যাচ্ছে। গ্রামবাসীদের মধ্যে যাতে আতঙ্ক না থাকে তাদের ভরসা জোগাতে এবং তাদের কোন অভিযোগ থাকলে তার সরাসরি লিপিবদ্ধ করতে মহিলা পুলিশের টিমের অভিযান চলছে। এদিকে ,সন্দেশখালিতে(Sandeshkhali) সহায়তা কেন্দ্রে জব কার্ডের টাকা ফেরত পেতে নাম নথিভুক্ত করছেন উপভোক্তারা, পরেছে লম্বা লাইন।উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের টোংতলা পাত্র পাড়া, দাস পাড়া,খুলনা একাধিক জায়গায় ১০০ দিনের কাজ করেছেন জব কার্ড হোল্ডাররা। গত ২ বছর ধরে ১০০ দিনের কাজ করায় তারা কোন অর্থ পাননি। এই নিয়ে একাধিকবার ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। আন্দোলন করেছেন ।তাদের দাবি কেন্দ্র সরকার এই টাকা আটকে রেখেছে ।মুখ্যমন্ত্রী(CM) বারবার কেন্দ্রকে জানালেও বাংলায় ১০০ দিনের বঞ্চিতদের অর্থ দিতে নারাজ ।

সেই মতো রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ২১ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার কাজ শুরু করবে খুব তাড়াতাড়ি রাজ্য সরকার। এবার সেই মতো সন্দেশখালি প্রত্যন্ত অঞ্চলের কয়েক হাজার জব কার্ড হোল্ডারদের নাম নথিভুক্ত কাজ শুরু করলো । বুধবার সকাল থেকে সন্দেশখালিতে সন্দেশখালি দু’নম্বর ব্লক সহ-সভাপতি মহেশ্বর সরদার উদ্যোগে নাম নথিভুক্ত করনের কাজ শুরু হয়েছে প্রশাসন সকাল থেকে সহায়তা কেন্দ্রে কক্স জব কার্ড মানুষের লম্বা লাইন শান্তিপূর্ণভাবে তারা নাম নথিভুক্ত করছেন। অর্থ পাওয়ার ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী।

বিয়ের চারবছরের মাথায় বিচ্ছেদ বঙ্গতনয়ার, স্বামী সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী