ধুলাগড় টোল প্লাজার কাছে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ,ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: শুক্রবার বিকেলে হাওড়া সাঁকরাইলের ধুলাগড় টোল প্লাজার কাছে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে কাজ করছে। কি কারণে আগুন লাগল তা জানা না গেলেও প্রাথমিক অনুমান প্লাস্টিক কারখানার(Plastic Factory) গোডাউনে ইলেকট্রিকের শট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। বিকেল পোনে পাঁচটা নাগাদ আশেপাশে কারখানার কর্মীরা কালো ধোঁয়া বেরোতে দেখে। নিমেষে ওই এলাকা কালো ধোঁয়ায়(Black Smoke) ভরে যায়। আগুন দ্রুত গতিতে ছড়াতে থাকে। দমকল কর্মীরা ফোন যুক্ত জল ব্যবহার করে আগুন নেভানোর জন্য লড়াই করতে থাকে। ওই কারখানাতে মোট ১৫০০ জন কর্মী রয়েছেন।

তার মধ্যে মহিলা কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি। প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিকের সিট ইত্যাদি ওই কারখানায় তৈরি হয়। আগুন লাগার পর কর্মীরা সবাই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় তিন নম্বর জল ট্যাংকের কাছে আশেপাশে কারখানার কর্মীরা এবং দমকল কর্মীরা একসঙ্গে আগুন নেভানোর কাজে এগিয়ে যায়। কোন হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডে ওই প্লাস্টিকের কারখানা ও গুদামটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আশেপাশের কারখানার উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কি করে আগুন লাগলো তা পরবর্তীকালে তদন্ত করে দেখবে দমকল বিভাগ(FireBrigade)। ওই কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন ভয়াবহ রূপ নিলে এবং কালো ধোঁয়ায় ওই এলাকার মানুষজনের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। দাহ্য বস্তু প্লাস্টিক প্রচুর পরিমাণে মজুদ থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6