রণক্ষেত্র ধুলিয়ান, বোমার আঘাতে ঘায়েল বিদায়ী পুর প্রশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘণ্টা বাদেই রাজ্যের ১০৮ পুরসভায় ভোটগ্রহণ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝেই ধুন্ধুমার কাণ্ড ধুলিয়ানে। মুর্শিদাবাদের(Murshidabad) ধুলিয়ান(Dhuliayn) পুরসভায় তৃণমূল(AITC) পরিচালিত বোর্ডের বিদায়ী পুর প্রশাসক মেহবুব আলমকে লক্ষ্য করে বোমা ছোঁড়েন কিছু দুষ্কৃতী। বোমার আঘাতে রাস্তাতেই লুটিয়ে পড়েন ধুলিয়ান পুরসভার বিদায়ী পুর-প্রশাসক মেহবুব আলম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার গভীর রাতে ধুলিয়ান(Dhuliayn) পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজি হয়। পুর-প্রশাসককে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়, যার আঘাতে গুরুতর জখম হন পুর-প্রশাসক।

ঘটনাকে কেন্দ্র শুক্রবার গভীর রাত থেকেই উতপ্ত হয়েছে ধুলিয়ান(Dhuliayn) পুরসভা এলাকা। থমথমে পরিবেশ ১৬ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে এবারের ভোটে প্রার্থী হয়েছেন বিদায়ী পুর-প্রশাসকের স্ত্রী রোশনিহারা বিবি। ভোটের কাজ সেরেই শুক্রবার রাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন মেহবুব আলম। অভিযোগ, তখনই তাঁর রাস্তা আটকে দাঁড়ায় কিছু দুষ্কৃতী। কিছু বলার আগেই তাঁকে লক্ষ্য করে মুহূর্মুহূ বোমা পড়তে থাকে যার ফলে গুরুতর আহত হন মেহবুব আলম।

গতকাল রাতেই এলাকাবাসীদের সহায়তায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ধুলিয়ানের(Dhuliayn) বিদায়ী পুর-প্রশাসককে। ঘটনার পিছনে কংগ্রেসকে দায়ী করেছে তৃণমূল(AITC) নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?