কালনায় পিঠে-পুলি উৎসব ঘিরে ধুন্ধুমার কাণ্ড, হুড়ুহুড়িতে আহত বেশ কয়েকজন

গতকাল রবিবার (১২ জানুয়ারি) পূর্ব বর্ধমানের কালনায় পিঠে-পুলি উৎসবকে ঘিরে রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা: পূর্ব বর্ধমানের কালনায় পিঠে-পুলি উৎসব ঘিরে ধুন্ধুমার কাণ্ড। আগামিকাল ১৪ জানুয়ারি পৌঁষ সংক্রান্তি। আর সংক্রান্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় বসেছে পিঠে-পুলি উৎসব। খাদি মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যাতে পারফরম্যান্স করতে আসেন বাংলার নানা শিল্পীরা। আমন্ত্রণ হয় মুম্বই শিল্পীদেরও। কিন্তু বড়মাপের শিল্পী দের দেখতে এখনও পাড়ায় পাড়ায় ভিড় জমে। গতকাল রবিবার (১২ জানুয়ারি) পূর্ব বর্ধমানের কালনায় পিঠে-পুলি উৎসবকে ঘিরে রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে। এই উৎসবে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

যেখানে পারফরম্যান্সের জন্যে আমন্ত্রিত ছিলেন বিখ্যাত গায়িকা জোজো, এবং মুম্বই শিল্পী পলক এবং পলাশ মুচ্ছল। তাঁদের অনুষ্ঠান ঘিরেই রীতিমতো তাণ্ডব বেধে যায়। এই উৎসবের আয়োজন করা হয়েছিল কালনা পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন হিমঘর মাঠে। অভিযোগ, মাঠে আগে থেকেই প্রচুর ভিড় টাকার কারণে বহু দর্শক মূল অনুষ্ঠানে পৌঁছতে পারেননি। এরপরই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। আর পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করেছেন পুলিশ। তার ফলেই প্রচণ্ড হুড়োহুড়ি পড়ে যায়। ছুটতে থাকেন দর্শকরা। এরপরেই পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন দর্শক। ইতিমধ্যেই আহত ছয়জনকে কালনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আপাতত তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ লাঠিচার্জের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবে এই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই কালনার এই উৎসব নিয়ে প্রচণ্ড উত্তেজনা থাকে স্থানীয় বাসিন্দাদের। গত ৭ জানুয়ারী থেকে কালনায় এই পিঠে-পুলি উৎসব শুরু হয়েছে। গতকাল ছিল শেষ দিন। আর তাতেই হুলস্থূল কাণ্ড। এদিকে ঘটনার কথা জানামাত্রই কালনার স্থানীয় বিধায়ক আহতদের হাসপাতালের দেখতে গিয়েছেন। এবং তিনি জানিয়েছেন, মাঠের মধ্যে কোনও ঝামেলা হয়নি। তবে ভিড়ের জন্যে মাঠে প্রবেশ পারেনি অনেক দর্শক। আর তাঁরা ভেতরে প্রবেশ করতে না পারার জন্যই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। তবে এরকম ঘটনা কাম্য ছিল না।

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

চাঁদা চুরি কাণ্ডে রামমন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর