আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বনকর্মীরা নয়, গ্রামে তাণ্ডবরত বুনো হাতিদের জব্দ করল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি: গ্রামে ঢুকেছিলো বুনো হাতি। বনকর্মীরা আসার আগেই তাকে জঙ্গলে ফিরিয়ে দিল গ্রামবাসীরা। শুক্রবার রাতে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোরা 2 নং গ্রাম পঞ্চায়েতের দেওমালি ডাঙ্গাপাড়া এলাকায় হঠাৎ করে রাত আটটা নাগাদ একটি দাঁতাল হাতি সোনাখালি বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে।

এরপর জঙ্গল লাগোয়া নদী পার হয়ে লোকালয়ে এসে যায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।হাতি আসার খবর পেয়েই বনদফতরকে খবর দেয় গ্রামবাসীরা। পাশাপাশি তারাও টর্চ লাইট হাতে নিয়ে হাতি তাড়াতে থাকে। গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতিটি ছুটতে থাকে এবং পরবর্তীতে হাতিটিক ডুডুয়া নদী পার করে একই পথ ধরে জঙ্গলে ফিরে যায়।স্থানীয় বাসিন্দা বিকাশ রায় বলেন আমরা বনদফতরকে খবর দিয়েছিলাম। কিন্তু পরে আর তাদের দরকার হয়নি। আমরাই হাতিটিকে তাড়িয়ে দিয়েছি।

ঘটনায় অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন বন্যপ্রাণী লোকালয়ে এলে প্রায়শই প্রচুর মানুষ ভিড় জমায়। বন্যপ্রাণী যে কোনও সময় হামলা চালাতে পারে। এতে প্রানহানি পর্যন্ত হতে পারে। আমদের কর্মীরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। তাই আমাদের কর্মীদের উপর আস্থা রাখুন। আমরার বারবার সচেতনতা প্রচার চালাচ্ছি। কিন্তু এক শ্রেণীর মানুষের কিছুতেই হুঁশ ফিরছে না। আমরা ফের সচেতনতা প্রচারে নামব।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ