মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: জাতির জনক মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ধূপগুড়ির বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। ‘মহাত্মা গান্ধি দেশদ্রোহী’ , ধূপগুড়ি বিধানসভার বিজেপির প্রার্থীর এই মন্তব্য বর্তমানে ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় একটি কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন ‘মহাত্মা গান্ধি দেশদ্রোহী’। আর সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো নিন্দার ঝড় সর্বত্র। পথে নেমে আন্দোলন করেছে তৃণমূল। এবার থানায় অভিযোগ দায়ের করল জাতীয় কংগ্রেস(National Congress)।

ধূপগুড়ি বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায়-সহ জলপাইগুড়ি জেলা কংগ্রেসের প্রতিনিধিরা ধূপগুড়ি থানায় বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কংগ্রেসের দাবি, জাতির জনককে প্রাক্তন সেনা কর্মী ও বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় যেভাবে আক্রমণ করেছে সেজন্য তার কঠোর শাস্তির দাবিতে থানায় অভিযোগ করা হয়েছে। নরেশ চন্দ্র রায়ের (Naresh Chandra Roy)প্রার্থী পদ খারিজের দাবি তোলে কংগ্রেস। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে কংগ্রেস বলে জানিয়েছেন ধূপগুড়ির কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায়।

তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ‘মহাত্মা গান্ধি (Mahatma Gandhi) দেশদ্রোহী-ভোট প্রচারে গিয়ে একথাই বললেন বিজেপি প্রার্থী। ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। জানা গিয়েছে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায় বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালাচ্ছিলেন। সেসময় একটি কর্মিসভায় বক্তব্য রাখছিলেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ওই মহাত্মা গান্ধি যাকে মহাত্মা গান্ধি বলছি, ও দেশদ্রোহী।’

এদিকে ভাইরাল হওয়া এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিং বলেন, ‘ধিক্কার জানাই এই বক্তব্যের। সন্দেহ হচ্ছে তিনি সেনাকর্মী ছিলেন কিনা। তিনি ভারতবাসী কিনা। উনি যে কালকে আরও কি বলবেন সেই অপেক্ষায় থাকুন। আমরা ধিক্কার জানাই যে বিজেপি এমন একজনকে প্রার্থী করেছে যে ভারতের ইতিহাস জানে না।এটা ধূপগুড়িবাসী হিসেবে লজ্জার।’ এবিষয়ে বিজেপির জেলা সম্পাদক চন্দন দত্ত বলেন, ‘কি বলেছে আমি দেখিনি, আমি জানি না।’ এদিকে বিজেপির পোস্টার ব্যানারে দেখা যাচ্ছে ‘বিশিষ্ট দেশসেবক তথা প্রাক্তন সেনাকর্মী নরেশ রায়’। আর সেই বিজেপি প্রার্থী কিনা বলছেন, ‘মহাত্মা গান্ধী দেশদ্রোহী’। তবে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’। 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক