গভীর রাতে ভাড়াটে দুষ্কৃতী এনে খুনের ঘটনায় আটক ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বৃহস্পতিবার গভীর রাতে খুনের ঘটনা ঘটলো ধূপগুড়ি থানার(Dhupguri P.S.) অন্তর্গত আংরাভাষা সজনাপাড়া এলাকায়। জানা গেছে, আংরাভাষা এলাকার বাসিন্দা মেহতাব আলম(৪০) রাত আনুমানিক ২ টা নাগাদ তার বাড়ীতে চার-পাঁচ পুরুষ ও দুইজন মহিলা দরজা ভেঙ্গে তার ঘরে ঢুকে পড়েন। আচমকা ধারালো অস্ত্র দিয়ে মেহতাব আলমের(Mehetab Alam) ওপর চড়াও হন তারা। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন মেহতাব আলম। স্বামীকে বাঁচাতে এসে ঘটনায় জখম হন মৌমিতা দাস। তবে কোনমতে সুযোগ বুঝে পালিয়ে যায় মেহতাব আলমের দুই সন্তান।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। এদিকে ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্র রাতেই ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। এরপর রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সকাল পর্যন্ত ঘটনায় মূল অভিযুক্ত মেহতাব আলমের ভাগনা আফতাব হোসেন সহ পাঁচজনকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ধৃতদের বেশ কয়েকজন বিহারের(Bihar) বাসিন্দা বলে সুত্র মারফত জানা গেছে।

এদিকে ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন মেহতাব আলমের দুই সন্তান। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যেও। অন্যদিকে মেহতাব আলমের স্ত্রী মৌমিতা দাস(Moumita Das) বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে(Jalpaiguri Super Specality Hospital) চিকিৎসাধীন রয়েছেন। তবে কি কারণে এই খুনের ঘটনা ঘটেছে । খুনের ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার