দিঘায় হবে চিড়িয়াখানা, সমুদ্র স্নানে গিয়ে এবার দেখতে পাবেন হরিণ-কুমির

দিঘায়(digha) সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করার পাশাপাশি পর্যটকদের জন্য এবার তৈরি হচ্ছে মিনি চিড়িয়াখানা(mini zoo)

Share:

নিজস্ব প্রতিবেদক: দিঘায়(digha) সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করার পাশাপাশি পর্যটকদের জন্য এবার তৈরি হচ্ছে মিনি চিড়িয়াখানা(mini zoo)। ইতিমধ্যেই চিড়িয়াখানা সংক্রান্ত প্রাথমকি পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

সৈকত সুন্দরী দিঘা বাঙালির ছুটি কাটানোর আদর্শ গন্তব্য। এবার সেই দিঘায় গড়ে উঠতে চলেছেচমিনি চিড়িয়াখান। ইতিমধ্যে সেই চিড়িয়াখানার খসড়া প্ল্যান পাঠানো হয়েছে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পেলে শুরু হবে প্রকল্পের কাজ। চিড়িয়াখানা চালু হলে পর্যটকরা সমুদ্রে স্নান করার পাশাপাশি চাক্ষুষ করতে পারবেন হরিণ, কুমীর, অ্যালিগেটর, শিকারী বিড়াল(fishing cat), কচ্ছপের মতো বিভিন্ন প্রাণী। 

চিড়িয়াখানা বানানোর জন্য দিঘা শংকরপুর উন্নয়ণ পর্ষদের তরফে ইতিমধ্যে জমি দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন দফতর দিঘা শংকরপুর উন্নয়ণ পর্ষদের কাছে জমি চেয়েছিল। চিড়িয়াখানা সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা বন দফতরের তরফে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে অনুমোদন মিললেই পরবর্তী পদক্ষেপ করা হবে। চিড়িয়াখানার নির্মাণকাজ শুরু করার পাশাপাশি সরীসৃপ সহ অন্য পশু-পাখি নিয়ে আসার কাজ তারপর শুরু করা হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে,  প্রায় ২৩ থেকে ২৪ একর জায়গা বরাদ্দ করা হয়েছে  দিঘায় চিড়িয়াখানা নির্মাণ করার জন্য। সমুদ্র সৈকতের শহর দিঘায় চিড়িয়াখানা চালু হলে তা হবে রাজ্যের চতুর্থ চিড়িয়াখানা। দিঘার এই চিড়িয়াখানায় মূলত সরীসৃপ শ্রেণির প্রাণীদের রাখা হবে। পাশাপাশি রাখা হবে হরিণ, ঘড়িয়াল, কচ্ছপ, ফিশিং ক্যাট, কুমীরের মতো প্রাণী। পর্যটকরা সমুদ্র সৈকতে ঘুরতে এসে চিড়িয়াখানায় ও ভিড় জমাবেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস