Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রথযাত্রার আগেই মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধনের সম্ভাবনা দিঘার জগন্নাথ মন্দিরের

নবান্ন সূত্রে জানা গিয়েছে চলতি বছরে রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রীই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির চিরন্তন প্রাণসম প্রিয় ঘোরার জায়গা হল পুরী। এমন খুব কম বাঙালি পাওয়া যাবে যার নিলাচল গমন একবারের জন্যও হয়নি। বাঙালির কাছে সেই শ্রীক্ষেত্রের অন্যতম আকর্ষণ হল সমুদ্রের সঙ্গে শ্রী জগন্নাথদেবের দর্শন। তবে অনেকেরই নানা কারণে পুরী যাওয়া আর হয়ে ওঠে না। তাই পুরী না গিয়েও যাতে জগন্নাথ দর্শনে ভাটা না পড়ে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার(Bengal) বুকেই একখন্ড পুরী গড়ে তুলেছেন দিঘার(Digha) সৈকতে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই সেখান গড়ে উঠছে জগন্নাথধাম(Jagannath Dham)। সেই মন্দিরের নির্মাণ কাজ এখন একদম শেষ পর্যায়ে। নবান্ন সূত্রে জানা গিয়েছে চলতি বছরে রথযাত্রার(Rathyatra) আগেই ওই মন্দিরের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। আর সেই উদ্বোধনের কাজ করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

পুরীর আদলে দিঘায় তৈরি জগন্নাথ মন্দির চলতি বছরে এপ্রিল মাসে উদ্বোধন হওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণার পর তোড়জোড় শুরু হয়ে যায় প্রশাসনিক মহলে। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে থমকে যায় উদ্বোধনের কাজ। যদিও, নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী জানান, দিঘার জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনে সকলকে উপস্থিত থাকার কথাও জানান তিনি। তবে, নির্দিষ্ট কোনও তারিখ এখনও জানানো হয়নি। আগামী ৭ জুলাই রথযাত্রা উৎসব। সূত্রে জানা যাচ্ছে, রথযাত্রার আগেই মন্দির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। কেননা সেখানেও জগন্নাথদেবের রথযাত্রার জন্য তৈরি হচ্ছে সুবিশাল রথ।

বড় আকারে একটি রথ নির্মাণের কাজ শুরু হয়েছে দিঘার জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যে কারা মন্ত্রী অখিল গিরি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন সেদিন মন্দিরের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রীর মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণার পরেই মন্দির উদ্বোধন হবে।’ উল্লেখ্য, দিঘা রেল স্টেশনের পাশেই ২০০ কোটি টাকা খরচ করে জগন্নাথধাম গড়ে তুলছেন মুখ্যমন্ত্রী। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটিরও। পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা এক থাকছে।

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী