দুর্নীতিগ্রস্ত বিদায়ী বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে দিলীপকে নালিশ তৃণমূল প্রার্থীর

আসানসোল পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডে বিদায়ী বিজেপি কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোল পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডে বিদায়ী বিজেপি কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল প্রার্থী। তাও আবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সামনেই ক্ষোভ উগড়ে দেন ওই তৃণমূল প্রার্থী। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আগামী ২২ জানুয়ারি আসানসোল পুরসভায় ভোট। সেই কারণেও ভোটপ্রচারে গিয়েছেন দিলীপ ঘোষ। গতকালই করোনা বিধি উড়িয়ে ও কমিশনের নির্দেশিকা অমান্য করে আসানসোল পুরনিগম এলাকায় বিশাল মিছিল করেন দিলীপ ঘোষ। যা আটকে দেয় পুলিশ। এর মাঝেই আসানসোল পুরসভায় মঙ্গলবার অর্থাৎ আজ ‘চায় পে চর্চা’ সহ একাধিক প্রচার কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের।

সেই কর্মসূচি শুরু করতে যাওয়ার পথেই বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গাড়ি দাঁড় করান ৪১ নম্বরের তৃণমূল প্রার্থী রণবীর সিং জিতু। দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তৃণমূল প্রার্থী, দিলীপ ঘোষকে বলেন, ৪১ নম্বর ওয়ার্ডের বিদায়ী বিজেপি কাউন্সিলর এলাকায় কোনও উন্নয়নের কাজ করেননি। একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। অথচ সেই ব্যক্তি ভৃগু ঠাকুরকেই ফের ৪১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই অভিযোগ দিলীপ ঘোষকে করেন তৃণমূল প্রার্থী। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। দ্রুত তৃণমূল প্রার্থীকে সরিয়ে দেয় পুলিশ।

দিলীপ ঘোষ ওই তৃণমূল প্রার্থীর অভিযোগ শুনেছেন বলে জানা গিয়েছে। যদিও গোটা ঘটনাটি বিশেষ আমল দিতে চাইছেন না বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুর। পাল্টা তৃণমূল প্রার্থী রণবীর সিং জিতু বলেন, ‘বিজেপি এখানে ধর্মের নামে ভোট চাইছে যাতে মানুষের মন গলবে না।’

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক