কপালে তিলক দিতে দেরি, রাগে পুজোই দিলেন না দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি, গুসকরা : গুসকরায় রটন্তীকালী মন্দিরে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পুজো দিতে গিয়েও পুজো না দিয়েই ফিরে এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। কিন্তু এই নিয়ে তিনি নিজে মুখ খুলতে চাননি। তবে এই বিষয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC)।

রাজ্য বিজেপির সভাপতি থাকাকালিন চায় পে চর্চাতে মাঝে মাঝেই দেখা যেত দিলীপ ঘোষকে। মঙ্গলবারও তেমনই একটি কর্মসূচিতে যোগ দিতে গুসকরায় এসেছিলেন তিনি। সেখান থেকে ৩ শতাব্দী প্রাচীন রটন্তীকালী মন্দিরে যান। একাধিক পূণ্যার্থী সেখানে হাজির ছিলেন। সেই সময় পুজো করছিলেন মন্দিরের পুরোহিত সোমরাজ চোংদার। মন্দিরে মাকে প্রণাম করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন। কিন্তু পুরোহিতের তরফে তিলক কিংবা প্রসাদ না দেওয়ায় রেগে যান দিলীপ ঘোষ। তখন তিনি পুজো না দিয়েই ফিরে আসেন। বিরক্ত হয়ে ফিরে যান তিনি। তবে কেন তিনি এমন করলেন, তা নিয়ে মুখ খুলতে রাজি হননি।

দিলীপ ঘোষের এই ব্যবহারের কটাক্ষ করেছে তৃণমূল। তাঁরা বলেছে, পুরোহিত মন্দিরের নিয়ম মেনে কাজ করবেন। বিজেপি  নেতারা নিজেদের হিন্দুত্বের বড়াই করেন। পুরোহিত কীকারণে পুজো দিতে দেরি করেছেন, সেটা তিনি জানেন। তিনি কোনও ভিআইপি নন, তাঁর পুজো আগে করতে হবে। মা রটন্তী নিজেই তাঁকে প্রত্যাখ্যান করেছেন। তাই পুজো দিতে পারেননি তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছে। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, মন্দিরে ভিড় ছিল। তিনি দিলীপ ঘোষকে একটু অপেক্ষাও করচে বলেছিলেন। কিন্তুু তা তিনি করেননি।

জানলা বা বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করলেই নিরাপদ নয় শিশুরা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

চড়ুই, পায়রা নাকি পেঁচা, বাড়িতে কোন পাখির বাসা শুভ? কে ডেকে আনে বিপদ?

কেতুর অবস্থানের বড় পরিবর্তন, কোন ৩ রাশির জাতকদের জীবনে বাড়তে পারে চাপ?

ভুলেও আজ গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না, খরচ বাড়বে, লক্ষ্মী ৫ রাশির উপর প্রসন্ন

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র