দক্ষিণ দিনাজপুরে জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা 

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: অবশেষে দীর্ঘ জট কাটিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জাতীয় সড়কের উপর টোটোর দাপাদাপির জেরে সারা জেলার পাশাপাশি সমস্ত পকেট রুটেও দীর্ঘ কয়েকদিন ধরে বাস পরিষেবা বন্ধ রেখেছিল বাস মালিকরা। যদিও পরে প্রশাসনের আশ্বাস পেয়ে পুনরায় বাস পরিষেবা চালু করেন তারা। বাস মালিকরা জাতীয় সড়কে টোটোর দাপাদাপি বন্ধ করানো সহ বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরে প্রশাসনের দারস্ত হন । সেই মোতাবেক সরকারি নিয়ম জারি করে অবশেষে জাতীয় সড়কে টোটোর দাপাদাপি বন্ধ করল জেলা প্রশাসন। এমনই তথ্য জানিয়েছেন জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা।

এদিকে এমন খবর পেতেই জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন বাস চালক ও মালিকেরা। জানা গিয়েছে,  আগামী মঙ্গলবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে টোটোর দাপাদাপি রুখতে ও পুজোর আগে যানজট রুখতে জেলার জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করতে চলেছে জেলা প্রশাসন। নিয়ম না মানলে টোটো ধরপাকড় শুরু করবে জেলা প্রশাসন বলে সূত্রের খবর।

বালুরঘাট  শহরে টোটো চলাচলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিল আম জনতা। নিত্যদিন যানজটে অবরুদ্ধ ছিল বালুরঘাট শহর, যা নিয়ন্ত্রণ করতে প্রতিনিয়ত নাভিশ্বাস উঠত ট্রাফিক পুলিশকর্মীদের। পুজোর আগে তাই এই যন্ত্রণা থেকে বালুরঘাট শহরকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা