কালীপুজোতেও বাড়তি ট্রেন পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার বাদ দিয়ে রবিবার কালী পুজো। হালকা শীতের আমেজ গায়ে মেখে আলোর উৎসবে মাতবে গোটা শহরবাসী। দক্ষিণেশ্বর আর কালীঘাট মন্দিরেও লোকারণ্য। সেই আনন্দে যাতে কোনও ভাটা না পরে তাই দুর্গাপুজোর মতো কালীপুজোতেও বাড়ছে মেট্রো। আগামী রবিবার দুটি স্পেশাল মেট্রো চলবে। দক্ষিণেশ্বর এবং কালীঘাটে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ দুটি মেট্রো চালানোর সিদ্ধান্ত বলেই দাবি কর্তৃপক্ষের।

কালীপুজোর দিন ডাউন এবং আপ লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে। সকালে নির্দিষ্ট সময়েই শুরু হবে পরিষেবা। দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। বাড়তি মেট্রো পাওয়া যাবে রাতে। সাধারণত কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে রাত ৯টা ২৭ মিনিটে ছাড়ে শেষ মেট্রো। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। তবে কালীপুজোয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে রাত ১০টায় ছাড়বে শেষ মেট্রো। তবে জোকা-তারাতলা এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধই থাকবে।

এদিকে, শনিবার ইডেনে বিশ্বকাপের ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচেও মিলবে একজোড়া স্পেশাল মেট্রো। এসপ্ল্যানেড মেট্রো থেকে ছাড়বে দুটি বিশেষ মেট্রো। রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড-কবি সুভাষ, এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর থেকে ছাড়বে শেষ মেট্রোটি। উভয় প্রান্তেই রাত ১১টা ১৮ মিনিটে পৌঁছবে মেট্রো দুটি। প্রত্যেকটি স্টেশনে থামবে মেট্রোটি।

এবার দুর্গাপুজোতে স্পেশাল মেট্রো ছিল। কালীপুজোতেও থাকছে স্পেশাল মেট্রো। তবে এই বিশেষ পরিষেবা কেবলমাত্র ব্লু লাইনের জন্য। রবিবার বলে গ্রিন লাইন বা পার্পল লাইনে কোনও পরিষেবা থাকবে না।

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর