রাজ্যে দ্রুত বাড়ছে ডেঙ্গু, প্রায় ৬ হাজার ছুঁইছুঁই

উত্তর ২৪ পরগনা ও হাওড়াতে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। ডেঙ্গুর এই বাড়বাড়ন্তে ঘুম উড়েছে চিকিৎসক থেকে রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে(West Bengal) ক্রমে ঊর্ধ্বমুখী ডেঙ্গুর(Dengue) গ্রাফ। এখনও পর্যন্ত প্রায় ৬ হাজারের কাছাকাছি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে গুরুতর অসুস্থের সংখ্যাও। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) ও হাওড়াতে(Howrah) ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। ডেঙ্গুর এই বাড়বাড়ন্তে ঘুম উড়েছে চিকিৎসক থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য ভবনে ডেঙ্গি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে উঠে আসা তথ্য অনুযায়ী জেলাস্তরের ছোট শহর, মফসসল ও গ্রামাঞ্চলিতেই ডেঙ্গুর প্রকোপ সব থেকে বেশি হতে দেখা যাচ্ছে। ওইসব এলাকাতেই গুরুতর অসুস্থের সংখ্যাও বেশি। দেখা যাচ্ছে ওইসব এলাকার বাসিন্দারাই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সব থেকে বেশি হাসপাতালে ভর্তি হচ্ছেন। উত্তর ২৪ পরগনা ও হাওড়া জেলায় এই ঘটনা সব থেকে বেশি হচ্ছে।

গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন হাজারের বেশি রোগী। মহকুমা স্তরের হাসপাতালে ১০১৪ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছেন। এই পরিসংখ্যান দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে জেলাস্তরগুলিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ছোট শহর, মফস্সল বা গ্রামাঞ্চলে গুরুতর অসুস্থের সংখ্যা বাড়ছে বলেই রোগীভর্তির চিত্রটা প্রতিনিয়ত বদলাচ্ছে হাসপাতালগুলিতে। ডেঙ্গুর এই বাড়াবাড়ির কারণ বিশ্লেষণ করতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, ‘মুশকিল হল, মানুষ অনেক দেরিতে টেস্ট করাচ্ছেন। বাড়িতে জ্বর আসলে স্থানীয় ওষুধের দোকান থেকে জ্বরের ওষুধ কিনে খাচ্ছেন। এক্ষেত্রে ডেঙ্গুর চিকিৎসাতে অনেক দেরি হয়ে যাচ্ছে। বাড়িতে থেকে ওষুধ কিনে খাবার প্রবণতা গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি’। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও মুর্শিদাবাদ জেলাগুলিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্য সবছেয়ে বেশি। দেশ থেকে করোনা বিদায় নিলেও ডেঙ্গুর সমস্যায় ক্রমশ জর্জরিত হয়ে পড়ছে রাজ্যবাসী।   

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন