‘প্ররোচনায় পা নয়, শান্ত থাকুন’, নাগরাকাটায় বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগরাকাটা: বিপর্যস্ত উত্তরবঙ্গে নাগরাকাটায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে গোটা এলাকা পরিদর্শন করে দেখেছেন তিনি। পাশাপাশি নাগরাকাটার কালীখোলায় ত্রাণশিবিরে গিয়েছেন, সেখানে গিয়ে দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের সকলের সুবিধা দিকে নজর দিতে তিনি নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, সেগুলো সমীক্ষা করে দেখা হবে। প্রবল বৃষ্টি ও ভূটান থেকে আসা জলেই এত বড় বিপর্যয় হয়েছে। প্রয়োজনীয় নথি যা নষ্ট হয়েছে, তারজন্য আলাদা করে সরকারের পক্ষ থেকে ক্যাম্প করে ব্যবস্থা করা হবে। সেই সকল নথি ফের তৈরি করে দেওয়া হবে। যাঁরা নিখোঁজ রয়েছেন, তাঁদের খোঁজ চালিয়ে পরিবারের কাছে খবর দেওয়ার নির্দেশ দিয়েছেন। সকলকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সবাই মিলে বিপর্যয়ের মোকাবিলা করার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, যে সকলকে পর্যটকরা আটকে রয়েছেন, তাঁদের পরিবারকে চিন্তা না করার কথাও বলেছেন। এদিন ক্ষতিগ্রস্থদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কোনও ভয় পাওয়ার কারণ নেই। সরকার তাঁদের পাশে রয়েছে। জল নামার পরেই সমীক্ষা করে ঘর বাড়ি তৈরি করে দেওয়া হবে।

তিনি আরও বলেছেন, কোনও প্ররোচনায় পা না দেওয়ার কথা বলেছেন। এই বিপর্যয়ের সময় কোনও রাজনীতি না করে সবাই একসঙ্গে কাজ করুক। এই সময় সবাই দুর্গতদের পাশে থাকবেন। কোনওরকম রাজনীতি না করে সকলকে মিলে বিপর্যয়ের মোকাবিলা করতে হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী একসঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছেন তিনি। জেলাপ্রশাসকদের নির্দেশ দিয়ে বলেছেন, আগামী ২ দিন হাইএলার্ট থাকায়, নিচু এলাকায় যাঁরা থাকেন তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ