দুয়ারে ঘূর্ণিঝড় রিমল, রবিবার রাত ১১ টা থেকে সাত ঘণ্টা  বন্ধ শিয়ালদহের লোকাল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়  রিমল। তারআগেই বড় সিদ্ধান্ত নিল রেল। ‘রিমল’-এর কারণে শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা।  বাতিল থাকছে ৫৩ টি লোকাল  ট্রেন।

রেলের তরফে জানান হয়েছে, রাত ১১ টার পর বাতিল থাকছে বারাসাত-হাসনাবাদ, শিয়ালদা-ক্যানিং, বজবজ,  শিয়ালদা-ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর-নামখানা , শিয়ালদা-সোনারপুর ও বারুইপুর  শাখার  বেশ কিছু ট্রেন।  এছাড়াও হাওড়া থেকে ৯টি দূরপাল্লা এবং ব্যান্ডেল শাখায় ৯টি লোকাল ট্রেন বাতিল হয়েছে। পাশাপাশি বদল হয়েছে বেশ কিছু ট্রেনের সময়সীমাও।

উল্লেখ্য, রবিবার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় আছড়ে পড়তে  চলেছে  ঘূর্ণিঝড় রিমল।  এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান সাগর দ্বীপ থেকে ২৭০ কিলোমিটার, ক্যানিং থেকে ৩১০, দিঘা থেকে ৩৯০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দূরে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে রবিবার  রাত ১১টা থেকে ১টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে রিমল। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে লাল সতর্কতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করার কাজ চালানো হচ্ছে। অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন ।

শুক্রে বড় বিপদে আশঙ্কা, কাছের মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা, জানুন রাশিফল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য